সোনার দাম হু হু করে পড়ছে, ৬ অগাস্ট শুক্রবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
সোনার দাম হু হু করে পড়ছে, ৬ অগাস্ট শুক্রবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
বৃহস্পতিবার পর্যন্ত সোনার দামে ৭০০ টাকা কমে যায় টানা কয়েক দিনের ধাক্কার জেরে। এদিকে, সোনার বাজার ক্রমই দুর্বলতার দিকে গেলেও সোনার বাজারদর বিশেষজ্ঞ দিয়েগো পরিলার ভবিষ্যদ্বানী হল আগমী ৩ তেকে ৫ বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে। এদিকে, ঘরোয়া বাজারের ট্রেন্ড কেখেনও আশা ছাড়তে রাজি নন বহু বিশেষজ্ঞ। অনেকের মতেই সোনা আবার চাঙ্গা হবে। ২০২০ সালের অগাস্ট মাসেই রেকর্ড গড়ে সোনা ৫৬ হাজারের ঘর ছুঁয়ে ফেলে। সেদিক থেকে ২০২১ সালের অগাস্টে এখনও পর্যন্ত বিপর্যস্ত সোনার বাজার। সোনার দাম ৬ অগাস্ট ২০২১ সালে কোথায় গিয়ে দাঁড়াল একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের আজ ফিউচার মূল্য বেশ কমে গিয়েছে। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৭,৪৯৮ টাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম হয়েছে ১০৫ টাকা কমে গিয়েছে। এদিন সোনার দামে কমতি রীতিমতো তাৎপর্যবাহী হয়ে উঠেছে। শুক্রবার মার্কিন ডলার পোক্তভাবে নিজের অবস্থানে রয়েছে ফেডারাল রিজার্ভে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ভারত থেকে সোনার রপ্তানী দ্বিগুন বেড়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে লকডাউন উঠে যেতেই বেড়ে গিয়েছে সোনা রপ্তানীর পরিমাণ।

রুপোর দাম
রুপোর দাম গতকাল ১ কেজিতে ০.১৯ শতাংশ পড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬৭,৪৭১ টাকা। ফলে রুপোর দাম গতকালও ছিল ৭০ হাজারের নিচে। এদিন রুপোর দাম ১ কেজিতে ০.৩৯ শতাংশ কমেছে। ফলে ১ কেজিতে রুপোর দরে কমতি দেখা গিয়েছে ২৫৮ টাকার আশপাশে। ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬৬,৭৪০ টাকা। এর আগে, ধবার সেপ্টেম্বরের সিলভার ফিউচারে রুপোর দাম ১ কেজিতে বেড়ে যায় ৮৬ টাকা। যার জেরে ১ কেজিতে রুপোর দাম ৬৮,০০০ টাকা হয়েছে।

কলকাতায় আজ সোনার দাম
এদিন শুক্রবার ৬ অগাস্ট কলকাতায় সোনার দাম ১০ গ্রামে পাকা সোনার ক্ষেত্রে ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,৬০০ টাকা। ১ গ্রামে দাম হয়েছে ৪৮৬০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে দাম হয়েছে ১০ গ্রামে ৪৬,১০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৬,৮০০ টাকা। হলমার্কের সোনা ২২ ক্যারেটে ৪৬৮০ টাকা হয়েছে।

সোনা কেনার শুভদিনে অন্যান্য শহরে আজ দর কত
প্রসঙ্গত, অগাস্ট মাসে আজই সোনা কেনার শুভ দিন। এদিন বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে সোনা কেনার জন্য। চেন্নাইতে সোনার ২২ ক্যারেটের মূল্য ৪৫,০০০ টাকা, ২৪ ক্য়ারেটের মূল্য ৪৯,১০০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯৮০ টাকা, ২৪ ক্যারটে সোনার দাম মুম্বইতে ৪৭,৯৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৮০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications