সোনার দাম আজও হু হু করে সস্তা হয়েছে, ৫ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে

সোনার দাম আজও হু হু করে সস্তা হয়েছে, ৫ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে

সোনার দাম লক্ষ্মীবারে ফের নেমেছে আজ। ২০২০ সালের প্রায় রেকর্ড অঙ্ক থেকে এদিন হু হু করে পড়েছে সোনার দাম। গত ৫ দিনে সোনার দাম কার্যত রকেট গতিতে দুর্বল হয়েছে। আঙ্কের হিসাবে দেখা যাচ্ছে সোনার দাম গত কয়েকদিনে ৭০০ টাকা কমেছে এক ধাক্কায়। দামের এই উত্থান পতনের মাঝে গত বছরের রেকর্ড থেকে এই দামের কমতি রীতিমতো তোলপাড় করেছে বাজার । এদিকে বিয়ের মরশুম শেষ হতেই এবার সামনে আসছে উৎসবের মরশুম। সেক্ষেত্রে সোনার দামের গতি কোনদিকে যাবে তা নিয়ে রয়েছে জল্পনা। এবার সপ্তাহের বাকি দিন শুক্রবারে সোনার দাম কোনদিকে যায় সেদিকে নজর সকলের। মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনে সোনার দাম আরও সস্তার দিকে যেতে শুরু করতে পারে। একনজরে দেখা যাক সোনার দাম ও রুপোর দাম আজ কোনদিকে। সোনার দাম ২২ ক্যারেটে ও ২৪ ক্যারেটে কোনদিকে রয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ৯:৩০ মিনিটে ১০ গ্রামে দাম নেমেছে ০.০৯ শতাংশ। ফলে ১০ গ্রামে সোনার দাম ০.০৯ শতাংশ কমতে থাকায় ১০ গ্রামে ৫ অগাস্ট সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,৮৪৭ টাকা। সোনার দামের এই নিম্নগতি রীতিমতো ভয়াবহতার সঞ্চার করেছে ঘরোয়া বাজারে। গত কয়েকদিন ধরেই সোনার দাম সামান্য হারে কমতে শুরু করেছে। হলুদ ধাতুর দুর্বলতার রেশ সপ্তাহান্তে এসে পড়েছে বৃহস্পতিবার।

রুপোর দাম

রুপোর দাম

এদিকে, রুপোর দাম ১ কেজিতে ০.১৯ শতাংশ পড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬৭,৪৭১ টাকা। গতকাল বুধবার সেপ্টেম্বরের সিলভার ফিউচারে রুপোর দাম ১ কেজিতে বেড়ে যায় ৮৬ টাকা। যার জেরে ১ কেজিতে রুপোর দাম ৬৮,০০০ টাকা হয়েছে। এদিকে,আজ স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ নামতে শুরু করে দিয়েছে। বেলা ১১ টা নাগাদ স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ নামছে। ফলে আউন্স প্রতি সোনার দাম ১,৮১০.৫০ মার্কিন ডলার হয়েছে। এদিকে, রুপোর দাম ০.১ শতাংশ কমেছে আজ। প্রতি আউন্সে রুপোর দাম ২৫.৩৩ মার্কিন ডলার হয়েছে।

সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে বিভিন্ন শহরে কত?

সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে বিভিন্ন শহরে কত?

সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে হয়েছে ৪৫,২৬০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,৩৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৯৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,২২০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৯০০ টাকা। হায়দরাবাদ ২২ ক্যারেটে দাম ৪৪,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৮৮০ টাকা।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

৪ অগাস্ট সোনার দাম গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারেটে এদিন সোনার দাম ৪৭,২৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে দাম ৪৯,৯৯০ টাকা ছিল। এরপর ৫ অগাস্ট সোনার দাম কলকাতায় ৪৭,৩০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯০০ টাকা হয়েছে। এর আগে ৩ রা অগাস্ট পাকা সোনার দাম শহরে ১ গ্রামে ৪৮৬৫ টাকা ছিল, ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে ৪৮৬৫০ টাকা ছিল, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে শহরে দাম ৪৬১৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬১৫০ টাকা ছিল। ২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬৮৫ টাকা ছিল।

৯০ হাজার ছুঁয়ে ফেলতে পারে সোনা!

৯০ হাজার ছুঁয়ে ফেলতে পারে সোনা!

এদিকে সদ্য দিয়েগো পেরিলার সোনার দাম নিয়ে ভবিষ্যদ্বাণী কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন যে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণহতে পারে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সোনার দাম প্রতি ১০ গ্রাম একটা সময় ৯০ হাজার টাকার ঘরে চলে যেতে পারে। এদিকে,রাত পোহালেই সোনা কেনার শুভ দিন রয়েছে। ৬ অগাস্ট রয়েছে সোনা কেনার শুভ দিন। এমনই মত জ্যোতিষবিদদের। ৬ অগাস্ট কাল ৭:০৭ মিনিট-দুপুর ২টো,বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে সোনা কেনার জন্য। এছাড়াও ৮ অগাস্ট ৯:১৭ মিনিট-১১:৩৩ মিনিটেও রয়েছে সোনা কেনার শুভক্ষণ।

{quiz_667}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+