সোনার দাম হু হু করে আরও পড়ল আজ, ৩০ জুলাই কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম হু হু করে আরও পড়ল আজ, ৩০ জুলাই কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সেভাবে জোর দিয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি। ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দামের রেকর্ড দরের থেকে এদিন সোনার দাম অনেকটাই কমেছে। ফলে হু হু করে কমতির দিকে যাওয়া সোনার দাম এদিন নিম্নমুখী হওয়াতে বহু বিলগ্নীকারীরাই উদ্বেগে পড়ে যান। এর জেরে বিশেষজ্ঞরা কী কী পরামর্শ দিচ্ছেন দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন শুক্রবার ০.৮ শতাংশ নিচে রয়েছে। ফলে সোনার দামের গতি আজ খানিকটা মন্দার দিকে গিয়েছে। এদিন ১০ গ্রামে সোনার দাম ৩৯ টাকা কমেছে। ফলে সোনার দাম হয়েছে ৪৮,৩৫৭ টাকা। বিশ্ব বাজারে সোনার দাম এদিকে,গত দুই মাসের নিরিখে আজ ব্যাপক মূল্যে উত্থান পেয়েছে।

রুপোর দাম

রুপোর দাম

এদিন রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ১৪৫ টাকা কমেছে। ফলে রুপোর ফিউচার মূল্য এদিন এক কেজিতে হয়েছে ৬৮,০৫৫ টাকা। বহু দিন ধরেই রুপোর দাম ৭০ হাজারের নিচে। এদিকে বিয়ের মরশুমের গোটাটাই ২০২১ সালের প্রথমার্ধে রিপোর দরে খানিকটা কমতি দেখা গিয়েছে। এদিকে সোনার দামও সেভাবে বড়সড় উত্থান দেখেনি।

গতকাল সোনার ও রুপোর দাম

গতকাল সোনার ও রুপোর দাম

গতকাল অর্থাৎ ২৯ জুলাই সপ্তাহের সবচেয়ে বেশি দামী হয়েছে। ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ৪৭,৭৮০ টাকা হয় কাল। এদিকে , সোনার ট্রেন্ড ধরেই রুপোও ২৯ জুলাই ২০২১ এ কমতির দিকে গিয়েছে। রুপোর দাম গতকাল হয় ১ কেজিতে ৬৭,২০৩ টাকা হয়েছে। পরিসংখ্যান বলছে, গতকাল শেষ সেশনের আগে রুপোর দাম ৬৬,৩৯০ টাকা হয়েছিল। অন্যদিকে গতকাল স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৮১৫.৫৬ মার্কিন ডলার হয়।

 কলকাতায় আজ সোনার দাম

কলকাতায় আজ সোনার দাম

প্রসঙ্গত, সোনার সঠিক দাম জানা থাকলে সেই ধাতুতে বিনিয়োগ করা বা কেনার ক্ষেত্রে সুবিধা হয়। ৩০ জুলাই কলকাতায় সোনার দাম ১০ গ্রামে পাকা সোনা (২৪ ক্যারেটে) হয়েছে ৪৮,৯০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে কলকাতায় হয়েছে ১০ গ্রামে ৪৬,৪০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৭১০০ টাকা। এদিকে, পাকা সোনার দাম ১ গ্রামে ৪৮৯০ টাকা, গহনার সোনার দাম ১ গ্রামে ৪৬৪০ টাকা, হলমার্কের সোনারর দাম ১ গ্রামে ৪৭১০ টাকা।

কলকাতায় রুপোর দাম

কলকাতায় রুপোর দাম

৩০ জুলাই রুপোর বাট প্রতি কেজিতে ৬৮১০০ টাকা হয়েছে কলকাতায়। খুচরো রুপো কলকাতায় ৩০ জুলাই ৬৮,২০০ টাকা হয়েছে। বৃহস্পতিবার এই দাম ছিল (প্রতি কেজি রুপোর বাট)৬৬৬৫০ টাকা। অন্যদিকে, খুচরো রুপোর দাম প্রতি কেজিতে লক্ষ্মীবারে দাম ছিল ৬৬৭৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

এদিকে, কলকাতার পাশাপাশি সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৫,৬২০টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৯,৭৭০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৩৮০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম মুম্বইতে ৪৮ ৩৮০ চাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৪০০ টাকা। রাজধানীতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৭১০ টাকা।

সোনায় বিনিয়োগ নিয়ে বিশেষজ্ঞদের দাবি

সোনায় বিনিয়োগ নিয়ে বিশেষজ্ঞদের দাবি

এদিকে সোনায় বিনিয়োগ ঘিরে বিশেষজ্ঞরা বলছেন , ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে বিশ্বের অতিমারী কাটিয়ে সোনার দাম এবার চাঙ্গা হওয়ার দিকে। ২০২১ সলের প্রথমের দিকে এর চাহিদার বাজার পড়লেও ২০২১ সালের শেষের দিকে তা বাড়বে বলে আশা বিশেষজ্ঞদের। মনে করা হচ্ছে দিওয়ালিতে বাড়তে পারে সোনার দামের গতি।

আসন্ন অগাস্ট মাসে সোনা কেনার সেরা দিন

আসন্ন অগাস্ট মাসে সোনা কেনার সেরা দিন

জ্যোতিষ মতে রয়েছে সোনায় বিনিয়োগ করা নিয়ে বিশেষ কয়েকটি দিনের পরামর্শ। সেই অনুযায়ী দেখা যাক অগাস্ট মাসে সোনার জিনিস কেনার শুভ দিন কোনগুলি। যে দিন মেনে সোনার গহনা কিনলে ঘরে আসে সমৃদ্ধি।

৬ অগাস্ট সকাল ৭:০৭ মিনিট-দুপুর ২টো, বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট।

৮ অগাস্ট ৯:১৭ মিনিট-১১:৩৩ মিনিট। ১২ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিট -৭:৪২ মিনিট।

১৩ অগাস্ট ৬:৪০ মিনিট-১১:১৩ মিনিট, দুপুর ১:৩৩ মিনিট -৭:৩৮ মিনিট।

১৫ অগাস্ট সকাল ৬:৩২ মিনিট-১১:০৫ মিনিট।

২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।


২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।

৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+