সোনার দামে হু হু করে পতন, ৩০ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দাম কোথায় গিয়ে দাঁড়াল
সোনার দামে হু হু করে পতন, ৩০ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দাম কোথায় গিয়ে দাঁড়াল
২০২০ সালের অগাস্টে রেকর্ড গড়ে সোনার দাম ৫৬ হাজারের ঘরে ছিল। তবে , তার থেকে ২০২১ সালের শুরু থেকেই অনেকটাই কমতির দিকে সোনার দাম। সোনার দাম এদিন ফের একবার নিচের দিকে যেতে শুরু করে। গত সপ্তাহেও কার্যত নিম্নমুখী ট্রেন্ডে ছিল সোনার দাম। সেই জায়গা থেকে সোনার দাম শুক্রবার খানিকটা চাঙ্গা হয়েছিল। তবে, তা ফের একবার নিম্মমুখী ট্রেন্ডে গিয়েছে সোমবার। সোমবার বিশ্ববাজার থেকে ঘরোয়া বাজারে সোনার দাম কোনদিকে গিয়েছে, দেখে নেওয়া যাক।

সোনার দাম
সোনার দাম গত সপ্তাহ থেকেই বেশ চাপে ছিল। এই সপ্তাহে মার্কিন ফেডারাল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়ে দেন যে, এবার থেতে মার্কিন ব্যাঙ্কগুলি অ্যাসেট পারচেজে খানিকটা কাটছাঁট করতে পারে। আর তা শুরু হবে আগামী বছরের শেষে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ০.২০ শতাংশ পড়ে যায় অক্টোবরের গোল্ড কন্ট্র্যাক্টসে। ফলে ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৭,৪৪১ টাকা।

রুপোর দাম
রুপোর দাম ১ কেজিতে ৩০ অগাস্ট দাঁড়িয়েছে ৬৪,০৫০ টাকা। ফলে রুপোর দাম এদিন ফের একবার ০.২ শতাংশ নেমে গিয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম দাঁড়িয়েছে গত ৪ সপ্তাহের তুলনায় সোমবার খানিকটা বেড়েছে। স্পট গোল্ড এক আউন্সে ছিল ১,৮১৪.৮৬ মার্কিন ডলার । এটিই অগাস্ট মাসে এপর্যন্ত সোনার দামের সবচেয়ে বেশি অঙ্ক। এদিকে, মার্কিনি সুদের হার গত ২ সপ্তাহে ডলারের ওপর চাপ সৃষ্টি করেছে।

সোনার দাম
৩০ অগাস্ট সোনার দাম কলকাতাতে কোনদিকে এগিয়েছে দেখা যাক। জন্মাষ্টমীর দিনে কলকাতায় সোনার দামের গতি ২৪ ও ২২ ক্যারেটের নিরিখে দেখে নেওয়া যাক। পাকা সোনার ২৪ ক্যারেটে ১ গ্রামে ছিল ৪৮৪০ টাকা, ১০ গ্রামে ছিল ৪৮৪০০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৫৯০০ টাকা হয়েছে। এদিকে, ২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬৬০ টাকা হয়েছে, ১০ গ্রামে হয়েছে ৪৬৬০০ টাকা।

সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৮৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,৫০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৫০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৬,৬০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম দিল্লিতে ৫০,৮০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৪৯০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications