সোনার দাম চলতি সপ্তাহে আজ সবচেয়ে বেশি, বৃহস্পতিবার ২৯ জুলাই কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর কত
সোনার দাম চলতি সপ্তাহে আজ সবচেয়ে বেশি, বৃহস্পতিবার ২৯ জুলাই কলকাতায় দর একনজরে
লক্ষ্মীবার বৃহস্পতিবারে সোনার দাম আজ সবচেয়ে বেশি হয়েছে। গত কয়েকদিনের চড়াই উতরাই, নিম্নমুখ পার করে সোনার দাম শেষমেশ এই সপ্তাহের রেকর্ড অঙ্ক ছুঁয়ে ফেলল। এর আগেই বহু বিশেষজ্ঞ জানিয়েছেন, এখন সোনার বিনিয়োগ করলেই তা দিওয়ালির সময় সুফল অনে দেবে। এদিকে লক্ষ্মীবারে এদিন সোনার দাম কলকাতা সহ বিভিন্ন শহরে কোথায় পৌঁছল দেখা যাক।

সোনার দাম ২৯ জুলাই
সোনার দাম ২৯ জুলাই সপ্তাহের সবচেয়ে বেশি দামী হয়েছে। এদিন ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ৪৭,৭৮০ টাকা হয়েছে। আগের দিনের শেষ সেশনে সোনার দাম ৪৭,৫৭৭ টাকা হয়েছিল। তা থেকে এদিন ১০ গ্রামে ২০৩ টাকা বেড়েছে সোনার দাম।

রুপোর দাম
সোনার ট্রেন্ড ধরেই এদিন রুপো ১ কেজিতে ৬৭,২০৩ টাকা হয়েছে। গত সেশনের থেকে এদিন রুপোর দাম ৮১৩ টাকা বেশি হয়েছে। গত সেশনে রুপোর দাম ৬৬,৩৯০ টাকা হয়েছিল। এদিকে, স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৮১৫.৫৬ মার্কিন ডলার হয়েছে। মার্কিন সোনার ফিউচার মূল্য হয়েছে ৮১৫.৩০ মার্কিন ডলার প্রতি আউন্সে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় বিয়ের মরশুমের মাঝেই সামনে আসছে উৎসবের মেজাজ। তার আগে আজ ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে ৪৮,৫০০ টাকা হয়েছে, গহনার সোনারর দাম ২২ ক্যারেটে ৪৬০০০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১০ গ্রামে ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,০৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম রাজধানীতে ৫১,৩৩০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৩০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৪২০ টাকা। মুম্বই তে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,০৭০ টাকা ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০৭০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications