সোনার দাম রেকর্ড থেকে এখনও কতটা সস্তা! ২৫ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
সোনার দাম রেকর্ড থেকে এখনও কতটা সস্তা! ২৫ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
গত বছরের অগাস্ট মাসে সোনার দাম ১০ গ্রামে ৫৬ হাজারের ঘরে ছিল। সেই রেকর্ডের অঙ্ক পেরিয়ে যাওয়া তো দূর অস্ত, এবছর তার ধারে কাছেও আসেনি সোনার দাম। এমন অবস্থায় সোনায় বিলগ্নিকারীরা বিভিন্ন ধরনের উদ্বেগে রয়েছেন। অন্যদিকে, রেকর্ড সংখ্যক দাম বৃদ্ধির পর সোনার দাম এদিন রেকর্ড থেকে বহু গুণ সস্তা রয়েছে।
সোনার দাম ২৫ অগাস্ট কলকাতায় কত রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় সোনার দামে ২২ ও ২৪ ক্যারেটে কত দর চলছে।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ফের একবার দুর্বলতার দিকেই ট্রেন্ড করেছে। মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৫১ শতাংশ কমতির দিকে যাচ্ছে. ফলে অক্টোবর গোল্ড কন্ট্র্যাক্টগুলি এদিন ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,৩৬৭ টাকা। এদিন সকাল সাড়ে নটা নাগাদ এমন ট্রেন্ড দেখা গিয়েছে সোনার বাজারে।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সেপ্টেম্বরের ফিউচারে ০.৬৪ শতাংশ কমতির দিকে রয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৩,০৬৫ টাকা। প্রসঙ্গত, ডলারের দামে কমতি দেখা দিতেই সোনা ও রুপো মঙ্গলবার খানিকটা চাঙ্গা হওয়ার দিকে যেতে থাকে বিশ্ব বাজারে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দর ১ আউন্সে হয়েছে ১৮০০ মার্কিন ডলার।

সোনার দাম কলকাতায়
আজ গুড রিটার্নসের তথ্য অনুযায়ী কলকতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৬৬০ টাকা। গতকাল কলকাতায় সোনার দাম পাকা সোনায় ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮০০ টাকা, ১০ গ্রামে ৪৮০০০ টাকা ছিল । গহনার সোনা ২২ ক্যারেটে ১ কেজিতে ৪৫৫৫ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনার দাম ৪৫৫৫০ টাকা হয়েছিল। হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬২৫ টাকা রয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬২৫০ টাকা ছিল।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৭৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৬০ টাকা, ২৪ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ৪৭,৬৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,৬১০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫০,৮৪০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৫০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম ৪৮,৩৮০ টাকা।
(তথ্য সূত্র গুজ রিটার্নস)












Click it and Unblock the Notifications