সোনার দাম ফের একবার উর্ধ্বগামী , ২৩ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে
সোনার দাম ফের একবার উর্ধ্বগামী , ২৩ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর কোনদিকে
সোনার দাম ফের একবার ১০ গ্রামে বেড়েছে । গত কয়েকদিনে রীতিমতো কমে বিধ্বস্ত অবস্থায় সোনার দাম ছিল । তবে অগাস্টের মাঝামাঝি সময়ে সোনার দাম ফের একবার এই সপ্তাহের প্রথমেই চাঙ্গা রয়েছে। তবে এবার সোনার দাম উঠতে থাকায় ফের একবার সোনার দামে বিনিয়োগ করা যাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোনার দাম এদিন ২৩ অগাস্ট রীতিমতো উর্ধগতিতে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোনার দাম ও রুপোর দাম আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক।

সোনার দাম ২৩ অগাস্ট
সোনার দাম সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ এদিন ১০ গ্রামে হয়েছে ৪৭,২৩৯ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামের গতি এভাবে এগিয়ে যেতেই এদিন বাজার একটু হলেও চাঙ্গা। সোনার দাম এদিন ভারতের বাজারে সামান্য যেমন বেড়েছে। মার্কিন গোল্ড ফিউচারে সোনার দাম ০.২ শতাংশ এদিন নিচে রয়েছে। ফলে মার্কিন মুলুকে সোনার দাম প্রতি আউন্সে ১,৭৮০.৪০ মার্কিন ডলার রয়েছে। গত সপ্তাহে মার্কিন ডলারের দাম ৯ মাসে সবচেয়ে বেশি ছিল। ফলে ডলার পোক্ত হতেই সোনার দামে তার প্রভাব পড়তে শুরু করে। এরপর অগাস্টের মাঝামাঝি সপ্তাহে পরিস্থিতি আবার ভাবাতে শুরু করেছে সোনায় বিনিয়োগকারীদের।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে ০.৩৪ শতাংশ বেড়েছে। ফলে ২৩ অগাস্ট ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬১,৯২৮ টাকা। ফলে ফের একবার সোনার দাম ৭০ হাজারের নিচে আসতে শুরু করেছে। এমন অবস্থায় রুপোর দাম ছাড়াও কানসাস শহরের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক ইকোনমিক সিমপোসিয়ামের তথ্য প্রকাশ করতে চলেছে। আগামী ২৭ অগাস্ট এই তথ্য প্রকাশ্যে আসবে। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কেস বাড়তে থাকায় এই আর্থিক রিপোর্ট নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এমন অবস্থায় সেই আর্থিক রিপোর্টের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

সোনার দাম কলকাতায়
২৩ অগাস্ট সোনার দামে খানিকটা হেরফের দেখা গেল। কলকাতায় পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১০ গ্রামে ৪৮ হাজার টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে সোনার দাম ৪৫৫৫ টাকা , ২৪ ক্যারেটে দাম ১০ গ্রাম ৪৫৫৫০ টাকা। হলমার্ক ২২ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে ৪৬২৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬২৫০ টাকা। কলকাতায় রুপোর দাম প্রতি কেজি রুপোর বাটের দাম ৬২৯০০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ৬৩ হাজার টাকা। এদিকে, সোনার দামের এই ঘোরাফেরা কোনদিকে যাচ্ছে তার দিকে তাকিয়ে গোটা বিনিয়োগকারীমহল। নজর রয়েছে গহনা বিক্রেতা থেকে ক্রেতাদের।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪৬১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮৬৬০ টাকা সোনার দাম। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬২৬০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,২৬০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে ৪৬,৪০০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৬২০ টাকা হয়েছে সোনার দাম। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,২৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,২৭০ টাকা হয়েছে ।

সেপ্টেম্বরে সোনা কেনার শুভ দিন কী কী ?
অগাস্টের শেষ সময় থেকেই সোনা কেনার শুভ দিন শুরু হয়ে যায়। সোনা কেনার শুভ দিন নিয়ে জ্যোতিষ মতেও বিভিন্ন রকমের গণনায় কয়েকটি দিন ও সময়,ক্ষণ বের করা হয়। একনজরে দেখা যাক, সোনা কেনার শুভ দিন সেপ্টেম্বর মাসে বে কবে রয়েছে-
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট। ৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট। ৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।












Click it and Unblock the Notifications