সোনার দাম আজ কোন দিকে, ২ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম আজ কোন দিকে, ২ অগাস্ট কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

বিশ্বজুড়ে এদিন সোনার দামের মিশ্র ট্রেন্ড দেখা যাচ্ছে। সেখানে এদিন সকালের দিকে অগাস্টের সোনার ফিউটচার কমতি নিয়ে শুরু করলেও দামের গতিতে বেলা গড়াতে খানিকটা মাথা তুলতে থাকে। তবে দিনের শেষে সোনার দামের গতি এদিন কার্যত ছিল 'ফ্ল্যাট'। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল মুদ্রাস্ফীতির গতি লক্ষ্য করে সোনার ও রুপোর দামের গতি এগিয়ে যেতে শুরু করেছে। অন্যদিকে, কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতি বিনিয়োগকারীদের হতচকিত করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সোনার দাম আজ ২ অগাস্ট কোনদিকে রয়েছে একনজরে দেখা যাক। দেখে নেওয়া যাক কলকাতায় সোনার দাম ২২ ও ২৪ ক্যারেটে কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

 সোনার দাম

সোনার দাম

আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম কার্যত 'ফ্ল্যাট' গিয়েছে। আজ ২০২১ সালের অগাস্ট মাসের প্রথম সপ্তাহ। এর আগে ২০২০ সালে অগাস্ট মাসে কার্যত সোনা প্রবল রেকর্ডের মুখ দেখেছিল দামের দিক থেকে। সেই জায়গা থেকে সোনার দাম ফের একবার ২০২১ সালে নজরে । গত বছর সোনার দাম রেকর্ড গড়ে ১০ গ্রামে ৫৬ হাজার টাকার অঙ্কে পৌঁছয়। এরপর আজ ২ অগাস্ট সোনার দাম ১০ গ্রামে সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ হয়েছে ৪৭,৮৭৫ টাকা। এদিন সকাল ১০ টা নাগাদ সোনার দাম ০.৬ শতাংশ বেশি উঠেছিল। যদিও সকালের দিকে ৯ টা ০৫ মিনিট নাগাদ সোনার দাম ০.১৩ শতাংশ পতনের দিকে যেতে শুরু করে বলে দেখা যায়।

রুপোর দাম

রুপোর দাম

সেপ্টেম্বরে রুপোর ফিউচারের দাম ০.০২ শতাংশ কম রয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম আজ ৬৭,৮৩১ টাকা। কোমেক্সে স্পট সিলভার-এর দাম রুপোর দাম প্রতি আউন্সে হয়েছে ২৫.৪৯ মার্কিন ডলার। এদিকে, স্পট গোল্ড প্রতি ট্রয় আউন্সে হয়েছে ০.১৮ শতাংশ বৃদ্ধি নিয়ে হয়েছে ১৮১৬.৭ মার্কিন ডলার। এদিকে গহনা বিক্রেতাদের জন্য রুপোর দামেপ এই গতি রীতিমতো তাৎপর্যপূর্ণ বিয়ের মরশুমে।

গত সপ্তাহের শেষে সোনা ও রুপোর দাম

গত সপ্তাহের শেষে সোনা ও রুপোর দাম

শুক্রবার ০.৮ শতাংশ নিচে ছিল সোনার দাম। সোনার দাম ১০ গ্রামে হয় ৪৮,৩৫৭ টাকা। গত সপ্তাহে সোনার দাম বিশ্ব বাজারের নিরিখে বেশ প্রাসঙ্গিক গতিতে এগিয়ে যায়। শুক্রবার রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে ১৪৫ টাকা কমে। ফলে রুপোর ফিউচার মূল্য সেদিন এক কেজিতে হয়েছে ৬৮,০৫৫ টাকা। বহু দিন ধরেই রুপোর দাম ৭০ হাজারের নিচে। আপাতত ২০২১ সালের শুরুতেই সোনার দাম ও রুপোর দামে সেভাবে উত্থান দেখা যায়নি।

সোনার দাম আজ কলকাতায়

সোনার দাম আজ কলকাতায়

সোনার দাম কলকাতায় এদিন ২৪ ক্যারেটে ৪৮ হাজার টাকার ঘরে। পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৮,৮৫ টাকা, ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৮৮৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৬৩৫ টাকা, ১০ গ্রামে ৪৬,৩৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে আজ ১ গ্রামে ৪৭০৫ টাকা, ১০ গ্রামে ৪৭০৫০ টাকা হয়েছে। গত কয়েক দিনে কলকাতায় সোনার দাম ৪৮ হাজারের আশপাশেই ঘোরাফেরা করছে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম বিয়ের মরশুমে কলকাতায় আপাতত ১ কেজিতে ৭০ হাজারের অবেকটাই নিচে রয়েছে। রুপোর বাট ১ কেজিতে কলকাতায় আজ ৬৮৩০০ টাকা। খুচরো রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৮৪০০ টাকা। রবিবার কলকাতায় রুপোর বাট ৬৮৩০০ টাকায় বিক্রি হয়েছে ১ কেজিতে। খুচরো রুপো ১ কেজিতে ৬৮৪০০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৩৬০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯৫০০ টাকা হয়েছে। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৩৮০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৮০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১৫০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৪৩০ টাকা হয়েছে।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

সোনায় বিনিয়োগ নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?

সোনায় বিনিয়োগ নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?

ঘরোয়া সোনার দাম চলতি সপ্তাহের শুক্রবার থেকে খানিকটা চাঙ্গা হতে পারে বলে রিলায়েন্স সিকিউরিটিসের রিসার্চ অ্যানালিস্ট শ্রীরাম আইয়ার আশা প্রকাশ করেছেন। বিদেশের বিভিন্ন জায়গার সোনার দামের গতি বিচার করে তাঁর এমনটাই মনে হয়েছে। তাঁর মতে যদি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম (অক্টোবর) ৪৮ হাজারের কমে দৌড়ায় তাহলে ৪৭ হাজারের 'লেভেল' এ তা ঘোরাফেরা করবে। সেক্ষেত্রে রজিসটেন্স মূল্য নজরে রাখা ভালো।

অগাস্ট মাসে সোনা কেনার শুভ দিন ও তিথি

অগাস্ট মাসে সোনা কেনার শুভ দিন ও তিথি

সোনা ঘরে আসা মানেই লক্ষ্মী ঘরে আসা! এমনই মত বহুজনের। অনেকেই মনে করে থাকেন যে সোনা যদি সঠিক দিনে কেনা হয়, তাহলে তা লক্ষ্মীকে ঘরে স্থিত করে। সেই অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র মতে সোনা কেনার সেরা দিন কয়েকটি রয়েছে অগাস্ট মাসে। দেখে নেওয়া যাক সেই দিনগুলি।

৬ অগাস্ট সকাল ৭:০৭ মিনিট-দুপুর ২টো, বিকেল ৪:১৯ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৩ মিনিট।

৮ অগাস্ট ৯:১৭ মিনিট-১১:৩৩ মিনিট। ১২ অগাস্ট বিকেল ৫:৫৯ মিনিট -৭:৪২ মিনিট।

১৩ অগাস্ট ৬:৪০ মিনিট-১১:১৩ মিনিট, দুপুর ১:৩৩ মিনিট -৭:৩৮ মিনিট।

১৫ অগাস্ট সকাল ৬:৩২ মিনিট-১১:০৫ মিনিট।

২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।


২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।

৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+