সোনার দামে হু হু করে পতন জারি বিশ্ব বাজারে, ১৯ অগাস্ট কলকাতায় দর কোনদিকে
সোনার দামে হু হু করে পতন জারি বিশ্ব বাজারে, ১৯ অগাস্ট কলকাতায় দর কোনদিকে
বিশ্ববাজারে সোনার দাম হু হু করে পতনের মুখে পড়ে গিয়েছে। গত কয়েকদিনে পরিস্থিতি সামান্য উজ্জ্বল হলেও, এদিন সকালে কার্যত হু হু করে নামতে থাকে সোনার দাম। এদিন এক আউন্সে স্পট গোল্ড পড়ে গিয়েছে ০.৭ শতাংশ। এমন পরিস্থিতিতে সোনার দাম আজ কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম
এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ প্রথম হাফ এদিন বন্ধ ছিল। ফলে সোনার দামের গতি দেশে জানা যাবে ৫ টার পর। এদিকে, বিশ্ব বাজারে সোনার দামের পতন বেশ তাৎপর্যপূর্ণ হয়েছে এদিন। ১ আউন্সে সোনার দাম বিশ্ব বাজারে আজ ০.৭ শতাংশ নেমেছে। ফলে ১ আউন্সে সোনার দাম দাঁড়িয়েছে ১,৭৭৪.৪১ মার্কিন ডলার। এদিকে, বিশ্ব বাজারের নিরিখে বৃদ্ধি কোনদিকে যাচ্ছে তারক সাপেক্ষে এদিন গোল্ড ইকুইটি মার্কেও বেশ চাপে রয়েছে। এদিকে ফেড অফিশিয়ালরা বন্ডের কেটানাকাটার গতি কমাতে পারেন বলে ইঙ্গিত দিতেই স্টক মার্কেটেও রয়েছে চাপ।

রুপোর দাম
রুপোর দাম আজ বিশ্ববাজারে ১ আউন্সে ১.৬ শতাংশ নেমেছে। ফলে ১ আউন্সে রুপোর দাম ২৩.১০ মার্কিন ডলার হয়েছে। প্ল্যাটিনামের দামও পড়েছে যথেষ্ট। এদিন বিশ্ব বাজারে প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ পড়েছে। ফলে ১ দাম দাঁড়িয়েছে ৯৮৬.৪৯ মার্কিন ডলার। যা রীতিমতো প্রাসঙ্গিক কোভিডের পরিস্থিতিতে বর্তমান বাজারে। এর আগে , ১৮ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে আজ ০.৩৫ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৩,৪৪৭ টাকা হয়েছে।

সোনার দাম কলকাতায়
১৯ অগাস্ট কলকাতায় সোনার দাম কোনদিকে গেল দেখে নেওয়া যাক। পাকা সোনা র ২৪ ক্যারেটে দাম ১ গ্রামে ৪৮০০ টাকা, ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৪৮০০০ টাকা। গহনার সোনায় ২২ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ১ গ্রামে ৪৫৫০ টাকা, ১০ গ্রামে ৪৫৫০০ টাকা। হলমার্কের সোনার ২২ ক্যারেটে ১ গ্রামে হয়েছে ৪৬২৫ টাকা,১০ গ্রামে ৪৬২৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৫৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,৫১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৫১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬৪৬০ টাকা, ২৪ ক্যারেটে ৫০, ৬৭০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১০০ টাকা,২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,১০০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )

কবে কোন তিথিতে সোনা কেনা ভালো?
সোনা কেনার জন্য নির্দিষ্ট কিছু দিন থাকে, প্রতি মাসে। সেই দিন অনুযায়ী, বিভিন্নভাবে গণনায় জ্যোতিষ মতে স্থির করা হয় সোনা কোনদিন কিনলে তা শুভ ফল দেয়। একনজরে দেখে নেওয়া যাক এমনই কিছু শুভ দিন।
২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।
২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।
৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।

এছাড়াও সেপ্টেম্বর মাসে রয়েছে এই দিনগুলি-
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট।
৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট।
৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট।
১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট।
১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।












Click it and Unblock the Notifications