সোনার দাম রেকর্ড থেকে নেমে হু হু করে সস্তার ট্রেন্ডে! কলকাতায় ১২ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটের দর কোনদিকে

সোনার দাম হু হু করে সস্তার ট্রেন্ডে রেকর্ড উচ্চতা থেকে, কলকাতায় ১২ অগাস্ট ২২ ও ২৪ ক্যারেটের দর কোনদিকে

সোনার দাম ফের একবার রেকর্ড উচ্চতা থেকে কমতির পথে। গ্লোবাল ডেলিভারি অক্টোবরের জন্য এদিন ক্লোজ হয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৪৬,৩৮৮ টাকায়। একদিকে বিয়ের মরশুম শেষের পথে, আন্যদিকে, সোনার দাম নিম্নমুখী হতে শুরু করেছে গতবছরের রেকর্ড পরিমাণ টাকা থেকে। এদিকে, রুপোর দামও সস্তার পথে। এদিনও রুপোর দাম ৭০ হাজারের নিচে রয়েছে। এই পরিস্থিতিতে দেখা যাক রুপোর দাম ও সোনার দাম আজ কলকাতায় কোনদিকে ।

১২ অগাস্ট কলকাতায় সোনার দাম

১২ অগাস্ট কলকাতায় সোনার দাম

১২ অগাস্ট লক্ষ্মীবারে কলকাতায় সোনার দাম ৪৭ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। পাকাসোনার দাম ২৪ ক্যারেটে কলকাতায় ১ গ্রামে ৪৭০০ টাকা, ১০ গ্রামে ৪৭০০০ টাকা। গহনার সোনা ১ গ্রামে ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪৬০ টাকা, ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৪৬০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ১ গ্রামে ৪৫৩০ টাকা, ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৫৩০০ টাকা।

 সোনার দাম আজ

সোনার দাম আজ

করোনার প্রবল হানার মধ্যেও গত বছর সোনার দাম কার্যত রেকর্ড মূল্য ছুঁয়ে ফেলে অগাস্টের মরশুমে। সেই সময় ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ছিল ৫৬,১৯১ টাকা। গত বছর সোনা থেকে যে রিটার্ন পাওয়া গিয়েছিল তা ৪৩ শতাংশ। সোনার দাম এরপর ২৫ শতাংশ সস্তা হয়েছে। সোনার দাম সর্বোচ্চ উচ্চতা থেকে আজ প্রায় ১০ হাজার টাকা কমের দিকে। এদিন ১০ গ্রামে সোনার দাম ৪৬,৩৭৫ টাকা হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্পটগোল্ডের ক্ষেত্রে প্রতি আউন্সের হিসাবে ০.১ শতাংশ কম রয়েছে। স্পট গোল্ডের নিরিখে সোনার দাম এক আউন্সে ৭৪৯.৬২ মার্কিন ডলার হয়েছে ।

রুপোর দাম

রুপোর দাম

এদিকে, রুপোর দাম ১ কেজিতে এদিন ০.২৭ শতাংশ নামছে। ১২ অগাস্ট রুপোর দাম ৬২,৬০০ টাকা হয়েছে। বুধবার ঘরোয়া বাজারে সোনা ও রুপোর দাম বেশ চাঙ্গা হতে দেখা যায়। তবে, বৃহস্পতিবার সোনার দাম ফের একবার ফ্ল্যাট হতে থাকে। এদিকে গত বছর এই অগাস্ট মাসেই সোনার দাম রেকর্ড উচ্চতায় গিয়ে ৫৬ হাজারের ঘরে পৌঁছে যায়। বৃহস্পতিবার রুপোর বাটের দাম কলকাতায় ৬৩৩০০ টাকা প্রতি কেজিতে, খুচরো রুপোর দাম ৬৩৪০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৮৬০ টাকা, ২৪ ক্যারটে দাম ৪৭,৮৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫৪০ টাকা, ৪৬ , ৫৪০ টাকা হয়েছে ২৪ ক্যারেটে, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৯১০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩৬০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭৫৬০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+