সোনার দাম হু হু করে সস্তা হওয়ার পর দিনই আজ কোনদিকে ট্রেন্ড, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম হু হু করে সস্তা হওয়ার পর দিনই আজ কোনদিকে ট্রেন্ড, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
গতকালই সোনার দাম হু হু করে নেমে গিয়েছিল। গত ৪ মাসের মধ্যে ৯ অগাস্ট ২০২১ সালে সোনার দাম এতটাই নিচে গিয়েছে যে তা কার্যত সোনার বাজার দরে ধস নামিয়ে দিয়েছে। বিপুল ধসের পরদিনই কার্যত বাজারে সোনার দাম হু হু করে উঠেছে আজ। আজ কার্যত সোনার দাম বেশ চাঙ্গা।

সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ফের একবার চাঙ্গা হয়ে গিয়েছে। গতকাল সোনার দাম কার্যত বিপুল ধসের মুখে পড়েছে। একদিনে কার্যত ৬০০ টাকার বেশি কমে গিয়েছে গতকাল। তবে এদিন ভারতের বাজারে সোনার দাম উর্ধ্বমুখী ট্রেন্ডে যেতে শুরু করেছে। সোনার দাম আজ ১০ গ্রামে ৪৬,০৮৯ টাকা। ১০ গ্রামে সোনার দাম ২০৩ টাকা বেড়েছে। এর আগে সোনার দাম ৪৬,০৯৫ টাকায় গিয়ে থেমেছে শেষ সেশনে। শেষ ২ দিনে সোনার দাম ১৭০০ টাকা সস্তা হয়েছে। এরপর আজ মাথা তুলে দাঁড়িয়েছে সোনালী ধাতু। এর আগে সোনার দাম গত শুক্রবার পড়ে গিয়েছিল ১০০০ টাকা, আর গতকাল তা ৭০০ টাকা মতো কমে গিয়েছে। এদিকে, বিশ্ববাজারে আজ ধুঁকছে সোনার দাম।

রুপোর দাম
এদিকে, রুপোর দাম আজ ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়এছে ৬৩,০৯৫ টাকা। মার্কিন বন্ডের দামে বৃদ্ধির জেরে বিশ্ব জুড়ে সোনার বাজারে বড় ধাক্কা লেগেছে। এদিকে, তারই সঙ্গে মার্কিন ডলারের দাম বেশ চাঙ্গা থাকায় সোনার দামে ধস দেখা গিয়েছে। এদিকে, রুপোর দাম আজ ৫৬১ টাকা প্রতি কেজিতে বেড়েছে। ফলে ফের একবার ৭০ হাজারের ঘরের কাছাকাছি রয়েছে রুপোর দাম। বিয়ের মরশুম শেষের দিকে হয়ে এলেও , রুপোর দাম ক্রমাগত হারে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৫,৭৪০ টাকা, ২৪ ক্যারেটে রয়েছে ৪৭,৭৪০ টাকা। গতকালই সোনার দামে বিপুল ধস হয়। তার আগে রবিবার ৮ অগাস্ট কলকাতায় সোনার দাম ১০ গ্রামে পাকা সোনা ২৪ ক্যারেটে ছিল ৪৭,৬৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৫২০০ টাকা। হলমার্কের সোনার দাম ১০ গ্রাম ২২ ক্যারেটে ৪৫৯০০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে
সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে আজ ৪৩,৭৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৭৭০ টাকা। ২২ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ৪৫,২৭০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,২৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাম ৪৫,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৯০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ৪৩৩৪০ টাকা ২২ ক্যারেটে , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭২৯০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications