সোনার দাম ২ সপ্তাহে সবচেয়ে সস্তার দিকে, ১ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম ২ সপ্তাহে সবচেয়ে সস্তার দিকে, ১ সেপ্টেম্বর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

সোনার দাম গত কয়েকদিনে একটু সামান্য বাড়ালেও, তা সেভাবে রেকর্ডকে ছুঁয়ে যেতে পারেনি। এরপর এদিন ফের একবার গত ২ সপ্তাহের নিরিখে সোনার দাম ফের নিম্নমুখী। সোনার দাম ও রুপোর দাম আজ বাজারে গত কয়েকদিনই বেশ কিছুটা উত্থান পতন দেখেছে। তবে ২০২০২ সালের মতো করে সাফল্য সোনার দামে ২০২১ সাল এখনও পর্যন্ত দেখেতে পারেনি। । সোনার দাম ১ সেপ্টেম্বর ২০২১ এ আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ও রুপোর দাম কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন গোল্ড ফিউচারে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,০৯৫ টাকা। ফিউচার মূল্যে টানা তিনদিন কমতির পর এদিনের দাম রীতিমতো নজরে রাখছেন বিলগ্নীকারীরা। এদিকে, বাজারে সোনার দামের গতি যখন এভাবে এগিয়ে যাচ্ছে, তখন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ২৯ পয়সা বেড়েছে। ফলে আপাতত ডলারের মূল্য ৭৩ টাকা হয়েছে। ফলে ডলারের দাম, ও টাকার দামের প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সোনার দামে। গতকালের রিপোর্ট অনুযায়ী, সোনার দাম ১০ গ্রামে ৪৭,২৯২ টাকা হয়েছিল। ফলে দেখা যাচ্ছে, সোনার দাম ০.২৭ শতাংশ গোল্ড কন্ট্র্যাক্টসে বেড়েছে ৩১ অগাস্ট সকাল সাড়ে ন'টা নাগাদ। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বিনিয়োগকারীদের বেশ নিরুৎসাহিত করছে। এদিকে প্রতি মাসে স্পট গোল্ডের দাম ১,৮১৩.৯৩ মার্কিন ডলার।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এক কেজিতে গতকাল দাঁড়িয়েছে ৬৩,৮৪৮ টাকা। ৩১ অগাস্ট রুপোর দাম ০.৪১ শতাংশ বেড়ে গিয়েছে। এদিকে, ঘরের বাজারে রুপোর দাম আজ ১ কেজিতে ৬৩,০৯৫ টাকা হয়েছে। সোনার মতোই দেখা যাচ্ছে, রুপোর দাম ভারতের বাজারে ফিউটারে মূল্যে এদিন অনেকটাই নিচে নেমে গিয়েছে। কমেক্স গোল্ড গতকালই ১ আউন্সে ০.৩ শতাংশ বেড়েছে। ফলে এক আউন্সে দাম দাঁড়িয়েছে ১,৮১৪ মার্কিন ডলার । এদিকে, মার্কেটে মার্কিন জব ডেটা নিয়ে বেশ আলোচনা রয়েছে। আর তার হাত ধরেই এসেছে এমন পরিস্থিতি।

 কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে সোনার দাম

কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে সোনার দাম

সোনার দাম এদিন কলকাতায় বেশ বেড়েছে। ১ গ্রামে সোনার দাম পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮০০ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৮০০০ টাকা হয়েছে। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৫৫ টাকা, ১০ গ্রামে ৪৫৫৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৬২৫ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৬২৫০ টাকা হয়েছে। এদিকে ৩১ অগাস্ট কলকাতায় সোনার দাম ছিল ১ গ্রামে পাকা সোনা ২৪ ক্য়ারেটে ৪৮৪০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৮৪০০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৫৯০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৬৬০ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৬৬০০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৬১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৩৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০, ৬৮০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮ ৩৩০ টাকা ।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

 সেপ্টেম্ব রে সোনা কেনার তিথি ও দিন

সেপ্টেম্ব রে সোনা কেনার তিথি ও দিন

জ্যোতিষ মতে সোন কবে কেনা যেতে পারে , তা নিয়ে রয়েছে বেশ কিছু গণনা। দেখে নেওয়া যাক, সেই সমস্ত তারিখ যা সেপ্টেম্বরে সোনা কেনার জন্য প্রশস্ত। দেখে নেওয়া যাক নির্দিষ্ট দিনের কোন তিথিতে সোনা কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটি দিন রয়েছে ২রা সেপ্টেম্বর, অর্থাৎ রাত পোহালেই রয়েছে সোনা কেনার দিন। ২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট। ৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট। ৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট। ১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+