সোনার দাম হু হু করে নামছে রেকর্ড থেকে, ২৭ জুলাই কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর কত
সোনার দাম হু হু করে নামছে রেকর্ড থেকে, ২৭ জুলাই কলকাতায় ২২ ক্যারেটের সোনার দাম কত
মঙ্গলবার ঘরোয়া বাজারে সোনার দাম ফের একবার পতনমুখী। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দামের যে গতি দেখা গিয়েছে, তাতে ফের একবার গত বছরের সোনার দামের রেকর্ড থেকে বহু গুণে দরের কমতি দেখা গিয়েছে। ২৭ জুলাই সোনার দাম কোনদিকে গিয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

সোনার দাম ২৭ জুলাই
এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অগাস্টের গোল্ড কন্ট্রাক্টসে ০.০৭ শতাংশ পড়েছে। এদিন সোনার দাম ১০ গ্রামে ৪৭,৪৩০ টাকা হয়েছে। এই নিয়ে সপ্তাহে পর পর দুই দিন সোনার দাম ৪৭ হাজার টাকার ঘরে রয়েছে। গত বছর সোনার দাম অগাস্ট মাসে ৫৬ হাজার টাকার ঘরে ছিল। পরবর্তীকালে ২০২১ সাল শুরু হলেও দাম সেভাবে আর রেকর্ড মূল্যে পৌঁছতে পারেনি।

রুপোর দাম
রুপোর দাম মঙ্গলবার ২৭ জুলাই ০.১৫ শতাংশ নিচে নেমেছে। ফলে ২৭ জুলাই রুপোর দাম ৬৭,০২০ টাকা হয়েছে। প্রতি আউন্সে এদিন স্পট গোল্ড ৭৯৭.৭১ মার্কিন ডলার হয়েছে । এদিকে, এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা পাখির চোখ করে রেখেছে মার্কিন ফেডারাল ব্যাঙ্কের বৈঠককে ঘিরে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় পাকা সোনার দাম ১০ গ্রামে ২৪ ক্যারেটে ৪৮,৭০০ টাকা হয়েছে। গয়নার সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় ১০ গ্রামে ২২ ক্যারেটে হয়েছে ৪৬,২০০ টাকা। হলমার্কের ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০৪০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,১৪০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৬০
টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৬৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,০০০ টাকা রয়েছে ।
(তথ্য় সূত্র- গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications