সোনার দাম আজ কোনদিকে, ২২ জুলাই কলকাতা সহ বাকি শহরে দর একনজরে
সোনার দাম আজ কোনদিকে, ২২ জুলাই কলকাতা সহ বাকি শহরে দর একনজরে
সোনার দাম আজ সামান্য কমতির দিকে। সোনার দামের গতিতে চরম প্রভাব ফেলেছে মার্কিন ডলারের মূল্য। এদিকে, আন্তর্জাতিক বাজার থেকে চোখ সরিয়ে যদি দেশের প বাজারের পরিস্থিতি দেখা যায়, তাহলে পরিলক্ষিত হবে যে আজও ঘরোয়া বাজারে টলমল করছে সোনা। একনজরে দেখা যাক সোনা ও রুপোর দাম।

২২ জুলাই সোনার দাম
সোনার দাম ২২ জুলাই ১০ গ্রামে অগাস্টের গোল্ড ফিউচারে হয়েছে ৪৭,৪৪৫ টাকা। ১০ গ্রাম অগাস্টের গোল্ড ফিউচারে দান এদিন নেমছে ০.২৭ শতাংশ। এর আগের সেশনে সোনার দাম বন্ধ হয় ৪৭,৫৭৩ টাকার দরে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন এমনই অঙ্ক উঠে এসেছে। স্পট গোল্ড ০.১ শতাংশ নিচে ছিল। যার জেরে প্রতি আউন্সে স্পটগোল্ড ৮০১.৮২ টাকা হয়েছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে ৬৭,০৩৯ টাকা হয়েছে। ফলে সেপ্টেম্বরের ফিউচারে রুপোর দাম ০.১৫ শতাংশ নিচে নেমেছে। ১ কেজিতে ফলে এদিনও ৭০ হাজারের নিচে রয়েছে রুপোর। বিয়ের মরশুমে মহামূল্যবান ধাতুর দামের ওঠানামা বহু জনকেই উদ্বেগে রেখেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ ঘিরে রীতিমতো উদ্বেগে বিনিয়োগকারীরা।

সোনার দাম কলকাতায়
পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১০ গ্রামে ৪৮,৭০০ টাকা কলকাতায় । আজ কল্লোলিনী তিলোত্তমায় ১০ গ্রামে গয়নার সোনার দাম ৪৬,২০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৬,৯০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম আজ ৪৫,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,০১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯০০ টাকা, ২৪ ক্যারেটে মায়ানগরীতে সোনার দাম ৪৭,৯০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,৭০০ টাকা ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে সোনার দাম দিল্লিতে ৫০,৯৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications