সোনার দাম হু হু করে সস্তা আজ, ২৪ ও ২২ ক্যারেটে কলকাতায় ১৯ জুলাই দর কত
সোনার দাম আরও সস্তা আজ, ২৪ ও ২২ ক্যারেটে কলকাতায় দর ১৯ জুলাই কত
৪৮ হাজার টাকারও নিচের অঙ্কে নেমে গিয়েছে সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আরও সস্তা হতে শুরু করেছে। ১৮০০ এর আশপাশে 'গোল্ড ফেয়ার ভ্যালু' ঘোরাফেরা করছে। এছাড়াও সোনার দামে চোখ বুজে ভরসা রাখার যে বিষয়টি আগে ছিল তাতে দেখা যাচ্ছে যে বিশ্ব ইকুইটি শেয়ার বড় প্রভাব ফেলেছে। এমন এক পরিস্থিতিতে সোনা ও রুপোর দাম আজ কোনদিকে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।
আজ ২৪ ক্যারেটে সোনার দাম কত রয়েছে সে বিষয়টিতেও নজর রাখা হবে। সোনার দাম ফের একবার নামবে কি না , তা নিয়েও বেশ কয়েকটি দিক আলোকপাত করা যাক।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড কন্ট্র্যাক্টস এদিন ০.০৩ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৮ হাজার টাকার থেকেও নেমে গিয়েছে। এদিন বিয়ের মরশুমে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,৯০৯ টাকা। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ এই দর দেখা গিয়েছে।

রুপোর দাম
মার্কিন ডলারের দামের বাড়বাড়ন্ত, আর করোনার ডেল্টা ভাইরাসের প্রকোপের মাঝেই সোনার দাম ১৮৩৫ মার্কিন ডলার অঙ্ক পার করতে বেশ লড়াই চালাচ্ছে। এরই মাঝে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১০ গ্রামে সিলভার ফিউচার ২৫২.৭ টাকা প্রতি কেজিতে আজ বাজারে নেমেছে । ফলে ১ কেজিতে আজ ৬৮,২৯৯ টাকা হয়েছে রুপোর দাম।

কলকাতায় ২৪ ও ২২ ক্যারেটের দাম
পাকা সোনার দাম কলকাতায় ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,৮৫০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৩৫০ টাকা। হলমার্ক সোনার দাম ১০ গ্রামে ৪৭০৫০ টাকা হয়েছে কলকাতায়।

২০২১ সালে কি সোনার দাম নামবে?
২০২০ সালের তুলনায় এখনও পর্যন্ত সোনার দাম রেকর্ড ছাপিয়ে যেতে পারেনি। গতবছরের অগাস্টে ৫৬ হাজারের গণ্ডি পেরিয়ে সোনার দাম রেকর্ড গড়ে। তবে পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞরা বলছেন কার্যত এক বছর হতে চলল সোনার দাম এখনও দুর্বল কিছু টেকনিক্যাল দিক থেকে। অগাস্ট গোল্ডের কন্ট্র্যাক্টে সাপোর্ট প্রাইসের হিসাব বিনিয়োগকারী ও ট্রেডার্সদের নজরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যা ঘিরে ২০২১ সালের পরবর্তী পর্যায়ে আশা বাড়তে পারে সোনার দাম ঘিরে।

২৪ ও ২২ ক্যারেটে সোনার দাম অন্যান্য় শহরে
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৪৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,০৪০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৮,০৪০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,১৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৪৪০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications