সোনার দাম আজ বিয়ের মরশুমে কোনপথে, ১৫ জুলাই কলকাতার দর একনজরে

সোনার দাম আজ বিয়ের মরশুমে কোনপথে, ১৫ জুলাই কলকাতার দর একনজরে

১৫ জুলাই সোনার দামের কার্ভ কার্যত আরও সমান হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড চাঙ্গা থাকলেও, ভারতের বাজারে সোনার দামে যে গত গত কয়েক মাস ধরে দেখা গিয়েছে, সেই গতিই দেখা যেতে শুরু করেছে। এদিকে বিয়ের মরশুমে সোনার দামের গতি কোনদিকে থাকছে, সেদিকে নজর রয়েছে সমস্ত মহলের। একনজরে দেখা যাক সোনার দাম ১৫ জুলাই কোনদিকে।

সোনার দাম

সোনার দাম

১৫ জুলাই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্টে ০.০৬ শতাংশ সস্তা হয়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম ৪৮,২৯৬ টাকা হয়েছে। এর আগে ১৪ জুলাই ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৭,৯৬৮ টাকা। প্রসঙ্গত, শক্তিশালী ডলারের জেরে দামের এই হেরফের হয়েছে।

 রুপোর দাম

রুপোর দাম

এদিন ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে, ৬৯,৫২০ টাকা। সেপ্টেম্বরের সিলভার ফিউচারে রুপোর দাম হয়েছে ০.১৬ শতাংশ। ফলে বিয়ের মরশুমে রুপোর দামের এই কমতি নিঃসন্দেহে একটি বড় দিক।এদিকে, আন্তর্জাতিক স্পট গোল্ডের মার্কেটে গত জুন মাসের ১৬ তারিখ সবচেয়ে বেশি ওঠে সোনার দাম। তারপর থেকে স্পট গোল্ডের মার্কেট চাঙ্গা রয়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় এদিন, পাকা সোনার দাম ৪৮৮৮০০ টাকা হয়েছে ২৪ ক্যারেটে (১০ গ্রামে)। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে হয়েছে ৪৬,৩০০ টাকা। হলমার্কের সোনার দাম (২২ ক্যারেটে) কলকাতায় হয়েছে ৪৭,০০০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৫,৫৭০ টাকা, ২৪ ক্যারেটে হয়েছে ৪৯,৭২০ টাকা। মু্মবইতে সোনার দাম ৪৭,০৯০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০৯০ টাকা। দিল্লি ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,০৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম হয়েছে ৫১,২৬০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+