সোনার দাম রেকর্ডের থেকে এখনও বহু গুণে সস্তা, ১৪ জুলাই কলকাতায় দর একনজরে
সোনার দাম রেকর্ডের থেকে এখনও বহু গুণে সস্তা, ১৪ জুলাই কলকাতায় দর একনজরে
সোনার দাম ফের একবার চাঙ্গা দিয়ে ফিরে এসেছে। গত কয়েকদিনে সোনার দাম রীতিমতো উর্ধ্বমুখী হয়েছে। তবে সোনার দাম বাড়লেও তা ২০২০ সালের অগাস্ট মাসের রেকর্ড হারে দাম বৃদ্ধি থেকে অনেকটাই কম। আজও প্রায় সেই রেকর্ড থেকে ৮,৩০০ টাকা কম রয়েছে সোনার দাম।

সোনার দাম
১০ গ্রামে সোনার দাম ১৪ জুলাই হয়েছে ৪৭,৯৬৮ টাকা। এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ সোনার দাম ০.১৬ শতাংশের হেরফের নিয়ে বাজারে চলা শুরু করে। এদিকে ,স্পট গোল্ড প্রতি আউন্সে ৮০৬.৬৭ মার্কিন ডলার হয়েছে। মার্কিন গোল্ড ফিচারগুলি ০.২ শতাংশ কমতির দিকে রয়েছে আজ।উল্লেখ্য, দুর্বল ইকুইটি বাজার ও শক্তিশালী মার্কিন ডলারের প্রভাব পড়েছে সোনার উপর। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসের সংক্রমণে ত্রস্ত অর্থনীতিও সোনার দামে বড় প্রভাব ফেলেছে। মার্কিন ডলার যতই শক্তিশালী হয়েছে, ততটাই বিশ্বের অনান্য মুদ্রার প্রেক্ষিতে দামী হয়েছে সোনা।

রুপোর দাম
রুপোর দাম বিয়ের মরশুমে ০.০২ শতাংশ নিচে রয়েছে। ১ কেজিতে রুপোর দাম সেপ্টেম্বরের ফিউচারে ৬৯,০৬৯ টাকা হয়েছে। বুধবার রুপোর দাম ফের একবার নিম্নমুখী হয়েই লড়াই শুরু করেছিল।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন ১০ গ্রামে সোনার দাম ২৪ ক্যারেটে হয়েছে ৪৮,৬৫০ টাকা। গহনার সোনার দাম হয়েছে ১০ গ্রামে ৪৬,১৫০ টাকা। হলমারকের ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮৫০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৩১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৪৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,০৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,০৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৭,০৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,২৫০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications