আজকের সোনার দাম কোনদিকে! ১৩ জুলাই, সোমবার কলকাতায় দর একনজরে

আজকের সোনার দাম কোনদিকে! ১৩ জুলাই, সোমবার কলকাতায় দর একনজরে

সোনার দাম বিয়ের মরশুমে গত সেশনের থেকে এদিন সামান্য বেড়েছে। ৫০ হাজারের দোরগোড়াতে সোনার দাম এগিয়ে যেতে লাগলেও, তা রেকর্ডের ৫৬ হাজারের গণ্ডি ছুঁতে পারেনি। তবে এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল পর্যায়ে ছিল। একনজরে দেখা যাক, সোনার দাম আজ কোনদিকে রয়েছে।

সোনার দাম ১৩ জুলাই

সোনার দাম ১৩ জুলাই

সোনার দাম ১৩ জুলাই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮ হাজারের ঘরের আশপাশে। আজকে বাজারের উত্থান পতনের মাঝে আজ প্রতি ১০ গ্রামে সোনার দর দাঁড়িয়েছে ৪৭,৮৬০ টাকা। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.১৮ শতাংশ বেড়েছে। তার হাত ধরেই বেড়েছে ঘরের বাজারে সোনার সার্বিক দাম।

রুপোর দাম

রুপোর দাম

সেপ্টেম্বরের সিলভার ফিচার ১ কেজিতে রুপোর দাম ০.৩০ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬৯,৫৮২ টাকা। স্পট গোল্ডের দাম এদিন আন্তর্জাতিক বাজারে ১ শতাংশ বেড়েছে। প্রতি আুন্সে সোনার দাম হয়েছে ১,৮০৭.২২ ডলার। তবে এদিন সোনা কেনার বিষয়ে বিলগ্নিকারীরা সতর্কতা অবলম্বন করছেন বলেই জানা গিয়েছে।

কলকাতায় সোনার দাম আজ

কলকাতায় সোনার দাম আজ

পাকাসোনা ২৪ ক্যারেটে আজ দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,৬০০ টাকা। গয়নার সোনা ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৬,১০০ টাকা। হলমার্কের সোনার ১০ গ্রামে আজ দাঁড়িয়েছে ৪৬,৮৬০ টাকা। এরসঙ্গেই জিএসটি ও টিসিএস আলাদা পর্যায়ে রয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৫,২১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ওই শহরে ৪৯,৩২০ টাকা। মুম্বই শহরে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮৯০ আর ২৪ ক্যারেটে টাকা, ৪৭,৮৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম দাঁড়িয়েছে ৫১,২০০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+