সোনার দাম আরও পতনমুখী! কলকাতায় মূল্য কোনদিকে এগিয়ে যাচ্ছে
সোনার দাম আরও পতনমুখী! কলকাতায় মূল্য কোনদিকে এগিয়ে যাচ্ছে
লকডাউনের পঞ্চম পর্যায়ের শুরু আজ। আর এর শুরুতেই জুনের প্রথম সপ্তাহে রীতিমতো ধুঁকে পড়েছে বাজার। সোমবার সকাল থেকেই সোনায় বিনিয়োগকারীদের মুখ ভার। এদিন সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে , দেখে নেওয়া যাক।

সোনার দাম ১ জুন
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্টস ০.১৮ শতাংশ কমেছে ফলে সোনার দাম নতুন করে ১০ গ্রামে গিয়ে দাঁড়ায় ৪৭০১৮ টাকায় । ওটি সকাল সাড়ে ন'টার খবর ছিল। মূলত , আমেরিকায় কৃষ্ণাঙ্গের মৃত্যু ঘিরে উত্তাল পরিস্থিতির প্রভাব বাজারে গিয়ে পড়তে শুরু করেছে বলে খবর। যার প্রভাব সোনার বাজারে পড়ছে।

রুপোর দাম
রুপোর দাম ০.৬% প্রতি কেজিতে আজ বেড়েছে। সকাল সাড়ে ন'টা নাগাদ রুপোর দাম প্রতি কেজিতে ৫০,৪০৯ টাকা গিয়ে দাঁড়িয়েছে। শুক্রবারের থেকে যা ১,৬০০ টাকা বেড়েছে বলে দেখা গিয়েছে।

কলকাতায় আজ সোনার দর
করোনার আবহে বিয়ের মরশুম সম্পর্কে সেভাবে নজর পড়ছে না মানুষের। তবে বিয়ের মরশুমে সোনার বাজারের দিকে অনেকেরই নজর রয়েছে। সোনার দর এদিন কলকাতায় ২৪ ক্যারেটের জন্য ছিল ৪৭,৭০০ টাকা। আর ২২ ক্যারেটের জন্য ছিল ৪৫,৯০০ টাকা।

বাকি শহরের পরিস্থিতি
চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারটে রয়েছে ৪৯,২২০ টাকা। মুম্বইতে রয়েছে ৪৭,০৭০ টাকা ২৪ ক্যারটে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারটে ৪৭,৭০০ টাকা। এটি ২৪ ক্যারটের হিসাবে।












Click it and Unblock the Notifications