সোনার দামে হু হু করে পতন আজও অব্যাহত! কলকাতার দর একনজরে

সোনার দামে হু হু করে পতন আজও অব্যাহত! কলকাতা সহ অন্যান্য শহরের দাম একনজরে

বিশ্বজুড়েই সোনার দামে বেশ কয়েকদিন ধরে মন্দা চলছে। আর তার জেরেই এদিন ভারতের বাজারেও সোনার দামে বড়সড় পতন হয়েছে। পর পর দিনের হিসাব দেখলে, সপ্তাহের প্রথমে আজও অব্যাহত সোনার দামের পতন। একনজরে দেখে নেওয়া যাক, এদিন সোনার দাম কোন গতিতে এগিয়েছে কোনদিকে।

সোনার দাম আজ

সোনার দাম আজ

১৭ অগাস্ট সোনার দাম ফের নিম্নগামী হয়েছে। এমসিএক্স অক্টোবর গোল্ড ফিচার অনুযায়ী, সোনার দাম ০.৪ শতাংশ পড়েছে আজ। ফলে ১০ গ্রামে সোনার দাম ৫২, ২০৭ টাকা হয়েছে। গত সপ্তাহে মোট ৪ শতাংশ কমে নড়বড়ে হয়ে গিয়েছিল সোনার দাম। সেই পতনের হার এই সপ্তাহের প্রথমেও অব্যাহত।

রুপোর দাম

রুপোর দাম

এদিন রুপোর দাম এদিন এক কেজিতে ৬৭,৪০৩ টাকা হয়েছে। গত সেশনের থেকে ০.৩৫ শতাংশ এদিন বেড়েছে রুপোর দাম। উল্লেখ্য, বাজারের এই গতিপ্রকৃতির সঙ্গে মার্কিন মুলুকের নির্বাচনের দিকেও বিলগ্নীকারীরা তাকিয়ে রয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন-চিন সংঘাত কোনপথে যায় সেদিকে নজর রয়েছে বাজারের।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

সোনার দাম এদিন কলকাতায় ২৪ ক্য়ারেটে ছিল ৫৪,৫২০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ৫১,১৫০ টাকা রয়েছে।

(তথ্যসূত্র গুড রিটার্নস)

 সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

চেন্নাইতে সোনার দাম এদিন ২২ ক্যারেটে ছিল ৫০,৭০০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫৫, ৩২০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,৫০০ টাকা। ২২ ক্যারেটে ৫১,৫০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৫,০৯০ টাকা। ২২ ক্যারেটে রাজধানী দিল্লিতে সোনার দাম ৫১,১৫০ টাকা।

(তথ্যসূত্র- গুড রিটার্নস)

কলকাতায় রুপোর দাম

কলকাতায় রুপোর দাম

কলকাতায় আজ রুপোর দাম ১ কেজিতে ৬৮৯০০০ টাকা রয়েছে। ১০ গ্রামের হিসাব ধরলে তা ৬৮৯ টাকা। ও ১০০ গ্রামের হিসাব করলে তা ৬৮৯০ টাকা দাঁড়ায়।

(তথ্যসূত্র- গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+