সোনার দাম ষষ্ঠীর দিনে হু হু করে কমতির দিকে! ২২ অক্টোবর কলকাতার দর একনজরে
সোনার দাম ষষ্ঠীর দিনে হু হু করে কমতির দিকে! ২২ অক্টোবর কলকাতার দর একনজরে
ক্রমেই চাঙ্গা হয়ে উঠছে মার্কিন ডলার । আর এর মাঝে বিশ্ববাজারে সোনা (Gold Price)ও রুপোর দামে (Silver Price)নেতিবাচক গতি অব্যাহত। মার্কিন স্টিমুলাস প্যাকেজ ঘিরে অনিশ্চয়তা ও ডলারের দামের গতি এই দুইয়ের প্রভাব বিশ্ব বাজারের সঙ্গে ভারতের বাজারেও বেশ খানিকটা পড়েছে। এমন পরিস্থিতিতে এদিন সোনার দামের গতি কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

সোনার দাম ২২ অক্টোবর
সোনার দাম ২২ অক্টোবর ফের নিম্নমুখী। এদিন মার্কিন স্টিমুলাস প্যাকেজ ঘিরে জটিলতা সহ একাধির ইস্যুতে সোনার ডিসেম্বর ফিউচার ট্রেন্ডে পতন দেখা গিয়েছে। এদিন প্রতি ১০ গ্রামে ০. ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে দাম। ফলে ১০ গ্রামের হিসাবে এদিন সোনার মূল্য ছিল ৫১,০৯৫ টাকা।

রুপোর দাম
এদিন রুপোর ফিউচার প্রাইসেও নিম্নগতি পরিলক্ষিত হয়েছে। প্রতি কিলো রুপোতে ১.১ শতাংশ কমেছে রুপোর দাম। ফলে ১ কেজি রুপোর দাম ৬২,৮৯৯ টাকা হয়েছে।

কলকাতায় ষষ্ঠীর দিন সোনার দাম
কলকাতার সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৫০,১১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম পুজোর কলকাতায় ৫১,১২০ টাকা। ষষ্ঠীর কলকাতায় মূলত এদিন সোনার দামের পতনে বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারেনি। প্রসঙ্গত, বিভিন্ন রাজ্যের শুল্কের ওপর নির্ভর করে কোনও একটি শহরের সোনার দাম।

ষষ্ঠীর দিন অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৭,২০০ টাকা। ২৪ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৫১,৪৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,১০০ টাকা। দিল্লিতে পুর সপ্তাহে ষষ্ঠীর দিন সোনার দাম ৪৯,৬১০ টাকা ২২ ক্যারেটে আর ২৪ ক্যারেটে দাম ৫৪,১২০ টাকা।












Click it and Unblock the Notifications