সোনার দামে তুমুল পতন শুক্রবারেও! কলকাতায় দর ১১ সেপ্টেম্বর একনজরে

সোনার দামে তুমুল পতন শুক্রবারেও! কলকাতায় দর ১১ সেপ্টেম্বর একনজরে

সোনা ও রুপো দুইয়েরই দাম এদিন সরাসরি নামতে শুরু করে বাজারে। সোনার দাম লক্ষ্মীবার বৃহস্পতিবারেও কমতির দিক ছিল। যদিও গতকাল রুপোর দাম একটু হলেও মাথা তুলে দাঁড়ায়। এরপর এদিন ফের একবার নামতে শুরু করে সোনার দাম। গত অগাস্ট মাসের পর থেকেই দেশে সোনা আর রুপোর দাম সাপ লুডোর খেলার মতো নামতে ও চড়তে শুরু করে।

সোনার দাম আজ

সোনার দাম আজ

সোনার দাম ১১ সেপ্টেম্বর এমসিএক্স গোল্ড ফিচারে ০.৯ শতাংশ নামে। ফলে ১০ গ্রামে সোনার দাম আজ দাঁড়িয়েছে ৫১, ৩০৬ টাকা। এর আগে সোনার দাম ৫০ হাজারের নিচে যেমন নামতে দেখা গিয়েছে, তেমনই অগাস্ট মাসে র ৭ তারিখে তা ৫৬ হাজারের গণ্ডি ছুঁতে দেখা যায়। এদিকে, মার্কিন ডলার বাজারে যত বেশি পোক্ত জায়গা নিচ্ছে ততই অন্যান্য কারেন্সিতে থাকা বিনিয়োগকারীদের জন্য সোনাকে আরও বেশি দামি বানাতে শুরু করেছে।

 রুপোর দাম

রুপোর দাম

এমসিএক্স ফিচারে রুপোর দাম এদিন এক কেজিতে দাঁড়িয়েছে ৬৭, ৯৭০ টাকা। এরফলে সিলভার ফিচারে রুপোর দাম ১.৫ শতাংশ এদিন কমে যায়। এর আগে সর্বোচ্চ রুপোর দাম দাঁড়িয়েছিল ৭৯, ৭২৩ টাকা প্রতি কেজিতে।

কলকাতায় সোনার দাম ১১ সেপ্টেম্বর

কলকাতায় সোনার দাম ১১ সেপ্টেম্বর

কলকাতায় আজ সোনার দাম ২৪ ক্যারেটে রয়েছে ৫৩,২০০ টাকা। গত কয়েকদিন ধরেই ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম একই দরের আশপাশে ঘোরাফেরা করছে। এদিকে, কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০,৫০০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

দেশের অন্যান্য শহরে সোনার দামের ক্ষেত্রে দক্ষিণে চেন্নাইতে দাম খানিকটা কমেছে। ২৪ ক্যারেটে এদিন চেন্নাইতে সোনার দাম ৫৩, ৪৩০ টাকা। ২২ ক্যারেটে দাম ৪৮,৯৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০ ৪৫০ টাকা। ২২ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ৪৯, ৪৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৯০০ টাকা। ২৪ ক্যারেটে দিল্লিতে সোনার দাম ৫৪, ৪৩০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+