সোনার দাম এক লাফে রেকর্ড গড়ল! কলকাতায় দর কোথায় পৌঁছল
সোনার দাম এক লাফে রেকর্ড গড়ল! কলকাতায় দর কোথায় পৌঁছল
সোনার দাম এদিনও রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ে দিয়েছে। ১০ গ্রামের দাম এর আগে ৫০ হাজার পর্যন্ত উঠেছিল। এরপর বুধবারের সেই দামের উতরাই এদিনও ধরে রেখেছে বাজার। এদিন ৫০ হাজারের গণ্ডিকেও সোনার দর ছাড়িয়ে গিয়েছে।

সোনার দর আজ
এদিন ১০ গ্রামে সোনার দাম ৫০,৩২৮ টাকা হয়েছে। আগের সেশনের থেকে এমসিএক্স গোল্ড ফিচার্স এগিন ০.৫ শতাংশ বেড়েছে। যা নিঃসন্দেহে বাজার দরকে আরও চাঙ্গা করে দিয়েছে সোনার ক্ষেত্রে।

রুপোর দামে বৃদ্ধি
আগেল সেশনের থেকে রুপোর দামও এদিন চড়চড় করে বাড়তে থাকে। এদিন এমসিএক্স ফিচারে রুপোর দাম এক কেজিতে ০.৪৭ শতাংশ বাড়ে। যার ফলে এক কেজিতে রুপোর দাম ৬১, ৪৩০ টাকা হয়েছে।

কলকাতায় সোনার দাম
কলকাতাতেও এদিন ২৪ ক্যারেটে সোনার দাম ৫০ হাজারের ঘরে।
২৪ ক্যারেট সোনার দাম এদিন দাঁড়িয়েছে কলকাতায় ৫০,৭৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৩৬০ টাকা হয়েছে।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরে সোনার দামে সবচেয়ে এগিয়ে চেন্নাই। চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২, ২১০ টাকা। অন্যদিকে, মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,৭১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৯,৯৬০ টাকা।












Click it and Unblock the Notifications