সোনার দাম আকাশ ছুঁয়ে নয়া রেকর্ড গড়ে চলেছে রোজ ! কলকাতায় দর কোথায় গিয়ে পৌঁছেছে
সোনার দাম আকাশ ছুঁয়ে চলেছে!কলকাতায় দর কোথায় গিয়ে পৌঁছেছে
সোনার দাম এই সপ্তাহে প্রতিদিনই একের পর এক নতুন রেকর্ড গড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম উল্লেখযোগ্য ভাবে উর্ধ্বমুখী হয়েছে। এমন পরিস্থিতিতে দেশেও এদিন সোনার দামের উর্ধ্বগতি অব্যাহত।

সোনার দাম
সোনার দাম এমসিএক্স সূচকে এদিন ১০ গ্রামে ০. ৯ শতাংশ বেড়ে, নয়া রেকর্ড গড়েছএ। যার ফলে সোনার দাম ১০ গ্রামে এখন ৫৫, ০৪৫ টাকা। গত কয়েকদিনের তুলনায় এই সোনার দামের এই ৫৫ হাজার পার করার ঘটনা রীতিমতো বড় ঘটনা।

রুপোর দাম
রুপোর দাম এদিন সকালে ১ কেজিতে ০.৯ শতাংশই বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৭০,৪২২ টাকা হয়ে গিয়েছে। রুপোর দামের এই উর্ধ্বগতি রীতিমতো অবাক করেছে সকলকে। রিপোর দামে এভাবে ৭০ হাজারের গণ্ডি ছাড়াতে পারে , তা ভাবা যায়নি।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২৪ ক্যারেটে হয়েছে ৫৩,৯০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম এদিন ৫২,৫০০ টাকা হয়েছে। ফলে সোনার দামের এই উর্ধ্বগতি ভাবাতে শুরু করে দিয়েছে কলকাতার গয়না ব্যবসায়ীদের।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম অন্যান্য শহরে এদিন চড়া হারে বেড়েছে, চেন্নাইতে এই দাম ২৪ ক্যারেটে ৫৭,৮২০ টাকা। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২৪ ক্যারেটে ৫৪ হাজার ৪০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৪, ৭০০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications