সোনার দাম সস্তা হল মঙ্গলবারেও! ২২ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে
সোনার দাম সস্তা হল মঙ্গলবারেও! ২২ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে
সকালের দিকে দাম খানিকটা বেড়েছিল। কিন্তু পরবর্তীকালে সোনার দাম ক্রমাগত পড়তে শুরু করে মঙ্গলবার। টানা লকডাউনের মাঝে , করোনার প্রল সংহারের মধ্যে দিয়ে বাজারের পরিস্থিত সেভাবে চাঙ্গা হতে সময় নিচ্ছে। এমন এক অবস্থায় আজ সোনার দাম কোনদিকে গেল , দেখে নেওয়া যাক।

সোনার দাম ২২ সেপ্টেম্বর
সোনার দাম ২২ সেপ্টেম্বর প্রথমের দিকে বাড়লেও, পরের দিকে কমতে শুরু করে। মঙ্গরবার সোনার দাম ০.১৪ শতাংশ কমে যায়। ফলে ১০ গ্রাম সোনার দাম ৫০,৪০০ টাকা দাঁড়িয়েছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন প্রতি কেজি তে ০.৫ শতাংশ কমেছে। ফলে মঙ্গলবার সোনা ও রুপো দুটিরই দাম কমতে শুরু করেছে। আজ কেজি প্রতি রুপোর দাম ৬১,০১১ টাকা দাঁড়িয়েছে।

সোনার দাম কলকাতায় আজ
সোনার দাম এদিন কলকাতায় ২৪ ক্যারেটে ছিল ৫৩,৪৪০ টাকা। অন্যদিকে, পুজোর গন্ধ মাখা এই শহরে ২২ ক্যারেটের দাম ৫০,২১০ টাকা হয়েছে। পুজো কাটলেই বিয়ের মরশুম। তার আগে সোনার দামের উতরাই চড়াই ঘিরে রয়েছে জল্পনা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৫৩,৮৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম এদিন ৪৯,৩৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৫০,৩১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম মুম্বইতে ৫১,৩১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০,২১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫৪,৭৭০ টাকা।
(তথ্যসূত্র- গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications