সোনার দাম হুহু করে পড়ল ফের! ৮ সেপ্টেম্বর কলকাতায় দর একনজরে

সোনার দাম হুহু করে পড়ল ফের! ৮ সেপ্টেম্বর কলকাতায় দর একনজরে

সোনার দাম গত কয়েকদিন ধরেই ক্রমাগত উর্ধ্বগামী ছিল। এরপরই আজ ফের একবার সেই দাম নামতে শুরু করেছে। গত কয়েক সেশনে সোনার দাম ০.৭ শতাংশ বাড়তে শুরু করেছিল। তবে সপ্তাহের দ্বিতীয় দিনেই সেই উর্ধ্বগতি মুখ থুবড়ে পড়ে। দেখে নেওয়া যাক ৮ সেপ্টেম্বরে সোনার দাম কোথায় ঠেকল।

সোনার দাম ৮ সেপ্টেম্বর

সোনার দাম ৮ সেপ্টেম্বর

সোনার দাম এদিন ক্রমাগত কমতে শুরু করে । বিশ্ব বাজারেও ,সোনার দাম নামতে থাকে। এদিন এমসিএক্সের গোল্ড ফিচারে সোনার দাম ০. ৫ শতাংশ নামে। ফলে ১০ গ্রাম সোনার দাম আজ নেমে দাঁড়িয়েছে ৫০, ৮০৩ টাকায়।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৭, ৮৫০ টাকা। সোনার মতো এদিন রুপোর দামও ০. ৬ শতাংশ নামতে থাকে। এদিকে, চিনের বাণিজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রুখতে ডোনাল্ড ট্রাম্প একাধিক পদক্ষেপ নিচ্ছেন। ফলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরালকডাউনের মধ্যে বিনিয়োগের ঝুঁকি নিতে প্রস্তুত নন। এণদাবি বিশেষজ্ঞজদের। যার জেরে প্রভাব পড়ছে সোনা রুপোর দামে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম এদিন ২৪ ক্যারেটে ছিল ৫৩,৯৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম কল্লোলিনী তিলোত্তমায় ছিল ৫০,২৩০ টাকা। ফলে পুজোর আগে সোনার দাম একটু কমতির দিকে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন গহনা বিক্রিতারা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম এদিন চেন্নাইতে ২৪ ক্যারেটে ৫৩,৩০০ টাকা ছিল। ২২ ক্যারেটে ছিল ৪৮, ৮৬০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০,৬০০ টাকা। দিল্লিতে সোনার দাম ৫৪, ১৭০ টাকা ২৪ ক্যারেটে।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+