সোনার দাম বিয়ের মরশুমে ক্রমেই নিম্নমুখী! কলকাতায় আজকের দর কত
সোনার দাম বিয়ের মরশুমে ক্রমেই নিম্নমুখী! কলকাতায় আজকের দর কত
একদিকে করোনা অন্যদিকে, চিনের সঙ্গে সংঘাত ভারতের। এদিকে, বিশ্ব বাণিজ্যে মার্কিন চিন দ্বন্দ্ব, সব মিলিয়ে সোনাকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম বলে অনেকেই বিবেচনা করছেন না। সোনায় বিনিয়োগ অনেকের কাছেই এখন ঝুঁকির সামিল। এদিকে,বাজারে ক্রমেই কমছে সোনার দাম।

সোনার দাম আজ কত
সোনার দাম আজ ফের পতনের দিকে। এদিন সকালের দিকে সোনার দাম ০.০৫ শতাংশ পড়েছে। ফলে এমসিএক্স গোল্ড ফিচার্স গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৯,১৩৪ টাকা।

রুপোর দাম
এদিন রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ১ কেজিতে ৫১,৪২৭ টাকা। রুপোর দাম গত সেশনের তুলনায় এদিনও পড়েছে। এদিন এক কেজিতে রুপোর দাম ০.০৯ শতাংশ পড়েছে। উল্লেখ্য, এর আগে গত সেশনগুলি বহুবারই দেখা গিয়েছে সোনা ও রুপোর দামের উর্ধ্বগতি, তবে এ সপ্তাহে সেই ট্রেন্ড দেখা যাচ্ছে না।

কলকাতায় সোনার দাম
বিভিন্ন রাজ্যের শুল্কের ওপর নির্ভর করে সেরাজ্যের সোনার দাম। এদিন কলকাতায় সোনার দাম ছিল ২৪ ক্যারেটে ৪৯, ৮৩০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে ছিল ৪৮,২৫০ টাকা।

দেশের অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরগুলিতে সোনার দামের তারতম্য দেখার মতো রয়েছে। চেন্নাইতে ২৪ ক্যারেটের সোনার দাম ৫১,৪৬০ টাকা ছুঁয়েছে। মুম্বইতে ২৪ ক্যারেটের দাম ৪৮,৪০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,১০০ টাকা।
(তথ্য সূত্র - গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications