সোনার দাম বিয়ের মরশুমে রেকর্ডের থেকে ৯০০০ টাকা সস্তা, ৬ জুলাই কলকাতায় দর কত

সোনার দাম বিয়ের মরশুমে রেকর্ডের থেকে ৯০০০ টাকা সস্তা, ৬ জুলাই কলকাতায় দর কত

সোনার দাম (Gold Price) গত ২ সপ্তাহের নিরিখে সবচেয়ে বেশি আজ। তবে তা সত্ত্বেও সোনার দাম ২০২০ সালের ৫৬ হাজারের গণ্ডি থেকে ৯০০০ টাকা সস্তা এবছর। আপাতত বিয়ের মরশুমে সোনার দামে চড়াই উতরাই থাকলেও সেভাবে তা বড় অঙ্ককে সামনে আনছে না। একনজরে দেখা যাক সোনার দাম ও রুপোর দাম আজ কোথায় দাঁড়িয়েছে।

সোনার দাম ৬ জুলাই

সোনার দাম ৬ জুলাই

৬ জুলাই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে অগাস্ট ফিউচারের নিরিখে ৪৭,৪৪৫ টাকা। এর আগে সোনার দাম ৪৭,২৯৯ টাকা থাকতে বাজার বন্ধ হয়। এই নিয়ে গত ২ সপ্তাহে আজই সর্বোচ্চ সোনার দাম। এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছে।

রুপোর দাম

রুপোর দাম

এক কেজিতে রুপোর দাম ৭০,২৭২ টাকা হয়েছে। বিয়ের মরশুমে এই দামের গতি আগের সেশনের থেকে বেড়েছে। আগের সেশনে রুপোর দাম ১ কেজিতে ছিল ৭০,০৩৯ টাকা। এদিকে, সোনা ভারতীয় বাজারে ৪৬,৯২০ থেকে ৪৬,৩৪০ টাকায় সহায়তা পাচ্ছে। বাধা পাচ্ছে ৪৭,৮৭০ টাকা থেকে ৪৮,৭০৯ টাকায়।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৭,০৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৭৫০ টাকা আজ। প্রসঙ্গত , গত কয়েকদিন ধরেই শহরে সোনার ২৪ ক্যারেটের দাম ৫০ হাজারের নিচে ঘোরাফেরা করছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে রয়েছে ৪৪,৯০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৯৮০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৭৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,৫৫০ টাকা, ৫০,৫৫০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+