Gold Price: আজ সোনার দাম বিয়ের মরশুমে কোনদিকে, ৩০ জুন কলকাতার দর একনজরে

Gold Price: আজ সোনার দাম বিয়ের মরশুমে কোনদিকে, ৩০ জুন কলকাতার দর একনজরে

বিয়ের মরশুমে রেকর্ড থেকে হু হু করে নেমেছে সোনার দাম (Gold Price)। ২০২০ সালের অগাস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২৫৪ টাকার রেকর্ড গড়েছিল। সেই জায়গা থেকে সোনার এখন ৯০০০ টাকা সস্তা। তবে আজ সোনার দাম একটু চাঙ্গা হলেও, তা রেকর্ডের অঙ্ককে ছুঁয়ে নিতে পারেনি। এদিকে, আন্তর্জাতিত বাজারে সোনা র দামের পতন পরিলক্ষিত হয়েছে। একনজরে দেখা যাক, সোনার দাম ৩০ জুন কোথায় দাঁড়াল।

সোনার দাম ৩০ জুন

সোনার দাম ৩০ জুন

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৭৬৩.৬৩ ডলার প্রতি আউন্স হয়েছে। এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে ৪৬,৫৪৩ টাকা হয়েছে (অগাস্ট গোল্ড কন্ট্র্যাক্ট)। বিশেষজ্ঞরা বলছেন এমসিএক্স সূচকে ৪৬,০০০ টাকার আশপাশে সহায়তা পাচ্ছে ১০ গ্রাম সোনা। অন্যদিকে বাধা পাচ্ছে ৪৭,৬০০ টাকায়। শুধুমাত্র জুন মাসেই প্রায় ২,৭০০ টাকা সস্তা হয়ে গিয়েছে সোনার দাম।

রুপোর দাম

রুপোর দাম

এদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম অনেকটাই বেড়েছে আজ। ০.০৭ শতাংশ দাম ১ কেজিতে বেড়ে হয়েছে ৬৭,২৭৭ টাকা। জুলাই সিলভার ফিউচারে এমনই দাম চলছে। স্পট গোল্ডের ক্ষেত্রে দাম ৭.৬ শতাংশ নেমেছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৬,১০০ টাকা , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮০০ টাকা। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট বলছে শুদ্ধ সোনার (৯৯৯) এর দাম ৪৭০১ টাকা। ১ গ্রামে ১৮ ক্যারেটের দাম ৩৭৬১ টাকা, ২২ ক্যারেটের দাম ৪৫৪১ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৯০০ চাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৯০০ টাকা। চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,১০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৭৪০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+