সোনার দাম ৯০০০ টাকা সস্তা হল রেকর্ডের থেকে, ২৯ জুন কলকাতায় দর কোনদিকে

সোনার দাম ৯০০০ টাকা সস্তা হল রেকর্ডের থেকে, ২৯ জুন কলকাতায় দর কোনদিকে

বিয়ের মরশুমে দেশের ঘরোয়া বাজারে ফের একবার নিম্নমুখী সোনার দাম। এদিন হলুদ ধাতুর দাম ২০২০ সালের রেকর্ড থেকে ৯০০০ টাকা কমতির দিকে দৌড়েছে। ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দাম ৫৬ হাজার টাকার ঘরে চলে যায়। সেই জায়গা থেকে আজ অনেকটাই সস্তা সোনা। প্রসঙ্গত, গত কয়েক মাসের হিসাবে জুন মাসেই সবচেয়ে সস্তা সোনার দাম। সোনার দাম এদিন ফের একবার ৪৭ হাজার টাকার নিচেই রইল। অন্যদিকে রুপোর দামও কমতে শুরু করেছে। একনজরে দেখা যাক, সোনার দাম ও রুপোর দাম ।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম ২৯ জুন ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭ হাজার টাকার নিচে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.১৬ শতাংশ এদিন পড়ে যায়। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৯৩৫ টাকা।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ১ কেজিতে ০.৩১ শতাংশ সস্তা হয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৯,০২০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম এদিন পের কাবু হয়েছে। স্পট গোল্ড ০.২ শতাংশ নিম্নমুখী রয়েছে ।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,৬৭০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,২২০ টাকা। প্রসঙ্গত ৫০ হাজারের নিয়ে বিয়ের মরশুমে শহর কলকাতায় সোনার দামের গতি রীতিমতো প্রাসঙ্গিক।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৪০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২০০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৭,২০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,২৫০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+