সোনার দাম হু হু করে বাড়ছে! কলকাতায় দর কোথায় পৌঁছল
সোনার দাম হু হু করে বাড়ছে! কলকাতায় দর কোথায় পৌঁছল
বিশেষজ্ঞরা বলছেন, এখনই সুযোগ! এখনই সোনায় বিনিয়োগ করলে , লাভের মুখ দেখতে পারেন। কারণ , গত কয়েকদিনে সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। ক্রমেই নতুন নতুন রেকর্ড সোনার দামে সংযুক্ত হচ্ছে।

সোনার দাম
বিশ্ব বাজারের সঙ্গে তালে তাল মিলিয়ে আজও সোনার দাম লাফিয়ে বেড়েছে। এমসিএক্স গোল্ড ফিচার্সে সোনার গাম ০.২ শতাংশ বেড়েছে। যার জেরে সোনার দাম ১০ গ্রামে ৫০, ৮০০ টাকায় দাঁড়িয়েছে। এই নিয়ে এক সপ্তাহে টানা বাড়ল সোনার দাম।

রুপোর দাম
এদিন এমসিএক্স সিলভার ফিচার্সে যদিও পতন দেখা গিয়েছে। তার জেরেই রুপোর দামে কমতি দেখা যাচ্ছে। রুপোর দাম এদিন ০.৪১ শতাংশ পতনের ফলে ১ কেজিতে দাম দাঁড়িয়েছে ৬১,১১০ টাকা।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় এঅদিন ২৪ ক্যারেটে ছিল ৫০,৯১০ টাকা। অন্যদিকে, কলকাতায় ২২ ক্য়ারেটে সোনার দাম ৪৯,৫১০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২৪ ক্যারেটে ৫২ ,৫২০ টাকা হয়েছে। অন্যদিকে, মুম্বইতে সোনার দাম এদিন ২২ ক্যারেটে ৪৯২১০ টাকায় গিয়ে ঠেকেছে। রাজধানী দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে হয়েছে ৫০,২১০ টাকা। উল্লেখ্য, এদিন মুম্বই ও দিল্লি দুটি শহরেই সোনার দাম এক।
(তথ্যসূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications