সোনা, রুপোর দাম ফের চাঙ্গা হতে শুরু করল, ২৩ জুন কলকাতায় দর একনজরে

সোমবার ও মঙ্গলবার কাটিয়ে বুধবার পড়তেই সোনার দাম এদিন ফের একবার উর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে তালে তাল মিলিয়ে সোনার দাম এদিন সামান্য বাড়লেও তা রেকর্ড থেকে ৮ হাজার টাকা কম। এর আগে ২০২০ সালের অগাস্ট মাসে রেকর্ডের অঙ্ক ছুঁয়ে সোনার দাম ৫৬ হাজার টাকার ঘরে ছিল। একনজরে দেখা যাক, সোনার দাম ২৩ জুন কোথায় গিয়ে দাঁড়াল। রুপোর দামেও একই সঙ্গে নজর রাখা যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে ০.১৬ শতাংশ বেড়েছে সকাল সাড়ে ন'টা নাগাদ। এমনই তথ্য জানিয়েছে 'মানি কন্ট্রোল'। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম ৪৭,০৮৫ টাকা। এদিকে মার্কিন ফেডারাল রিজার্ভের তরফে সুদের হার বাড়িয়ে না দেওয়ার ইঙ্গিত মিলতেই সোনার দামে প্রবল প্রভাব পড়তে শুরু করেছে।

 রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে জুলাইয়ের ফিউচারে রুপোর দাম আজ দাঁড়িয়েছে ৬৭,৮৯৯ টাকা। বিয়ের মরশুমে সোনার দাম ৫০ হাজারের নিচে থাকার সঙ্গে সঙ্গেই রুপোর দাম ৭০ হাজারের নিচে থাকায় রীতিমতো স্বস্তিতে বেশ কিছু ক্রেতা। রুপোর দাম এদিন বেড়েছে ০.৫৭ শতাংশ।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় বিয়ের মরশুমে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৬৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২০০ টাকা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম নেমেছে ৫০ হাজার টাকার নিচে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৬০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,১৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,২৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,২৪০ টাকা হয়েছে।

(শহর ভিত্তিক দামের তথ্য সূত্র -গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+