সোনার দাম হুড়মুড়িয়ে সস্তা হওয়ার পর আজ কোনদিকে, ১৮ মে কলকাতায় দর একঝলকে

সোনার দাম হুড়মুড়িয়ে সস্তা হওয়ার পর আজ কোনদিকে, ১৮ মে কলকাতায় দর একঝলকে

বিয়ের মরশুমে গত কয়েকদিনে দেশের বাজারে হুড়মুড়িয়ে সস্তা হয়েছে সোনার দাম। তবে তার জেরে মাথায় হাত পড়েছে বহু বিনিয়োগকারীর। সোনার দামের ট্রেন্ড দেখে অনেকেই ঠাওরাতে পারেননি যে এখন বিনিয়োগ করা কতটা কার্যকরী হবে। এই পরিস্থিতিতে ১৮ জুন সোনার দাম কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক।

 সোনার দাম ১৮ জুন

সোনার দাম ১৮ জুন

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭,১২৬ টাকা। গত কয়েকদিন টানা কমতির পর এদিন সোনার দাম কার্যত একটু চাঙ্গা। সোনার দাম এদিন সকাল ৯:৫০ মিনিট নাগাদ ১০ গ্রামে সোনার দাম ০.৩৬ শতাংশ বেড়েছে।

রুপোর দাম

রুপোর দাম

বিয়ের মরশুমে শুক্রবার রুপোর দাম ১ কেজিতে দাম দাঁড়িয়েছে ৬৮,৩৩৬ টাকা। এটি জুলাইয়ের ডেলিভারির দর। দেখা গিয়েছে, দামের গতি এদিন রুপোর ক্ষেত্রেও বেশ ইতিবাচক। রুপোর দাম এদিন এক কেজিতে ১.০৯ শতাংশ বেড়েছে।

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

কলকাতায় এদিন সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৭,১৮০ টাকা। ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম আজ ৪৯,৮৮০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৪,৫৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৬০০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৩৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৯৯০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম রাজধানী দিল্লিতে ৫০,৮৯০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,২৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮২৭০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+