সোনার দাম হু হু করে সস্তা বিয়ের মরশুমে, ১৪ জুন জামাই ষষ্ঠীর আগে কলকাতায় দর কত

সোনার দাম হু হু করে সস্তা বিয়ের মরশুমে, ১৪ জুন জামাই ষষ্ঠীর আগে কলকাতায় দর কত

বিয়ের মরশুমে কার্যত হু হু করে পড়তে শুরু করে দিয়েছে সোনার দাম। কয়েকদিন আগেও এই দাম ৫০ হাজার টাকার দোরগোড়ায় গিয়ে তা ছুঁতে পারেনি। এদিকে ২০২০ সালের ৭ অগাস্ট সোনার দাম ৫৬ হাজারের ঘরে চলে যায়। সেই রেকর্ড দাম থেকে অনেকটাই নিচে রয়েছে। এদিকে, রুপোর দামও এদিন ব্যাপক সস্তা হয়েছে। একনজরে দেখা যাক সোনা ও রুপোর দাম কোনদিকে আজ।

সোনাার দাম

সোনাার দাম

শুক্রবার সোনার দাম ১০ গ্রামে ৩২০ টাকা পড়েছিল। এদিকে, আজ ১০ গ্রামের হিসাহে ০.৮০শতাংশ পড়েছে। ধরে নেওয়া হচ্ছে আজকের ট্রেডিং সেশনে দামের এই কমতি সোনাকে ১০ গ্রামে ৪৫০ টাকা সস্তা করে দিল। ফলে দুদিন পর পর দামের কমতির পর মোট ৭৫০ টাকা নেমেছে সোনা। ফলে ১০ গ্রামে সোনা এখন ৪৮,৪৫০ টাকা বিয়ের মরশুমে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম আজ ফের একবার কমেছে। ১ কেজিতে এদিন রুপোর দাম ৬০০ টাকা কমতি নিয়ে বাজারে চলছে। শুক্রবার যেখানে রুপোর দাম ৭২২২৭ টাকা হয়েছে, সেখানে ১ কেজিতে আজ রুপোর দাম ঘরোয়া বাজারে ৭১৬০০ টাকা হয়েছে।

জামাইষষ্ঠীর আগে কলকাতায় সোনার দাম

জামাইষষ্ঠীর আগে কলকাতায় সোনার দাম

চলতি সপ্তাহে রয়েছে জামাইষষ্ঠী। এমন মরশুমে সোনার দামের দিকে তাকিয়ে সমস্ত মহল। সোনার দাম এমন দিনে কলকাতায় ২২ ক্যারেটে ৪৭,৭৭০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৪০০ টাকা। বিয়ে র মরশুমে ২৪ ক্যারেট সোনার দাম ৫০ হাজার টাকার ঘরে থাকায় হতবাক অনেকেই।

দেশের বিভিন্ন শহরে সোনার দাম

দেশের বিভিন্ন শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে আজ সোনার দাম ৪৫,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৭৬০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৭৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৭,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫১,৮০০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+