সোনার দাম বিয়ের মরশুমে সামান্য বাড়ল, ৯ জুন কলকাতায় দর কোনদিকে
সোনার দাম বিয়ের মরশুমে সামান্য বাড়ল, ৯ জুন কলকাতায় দর কোনদিকে
সোনার দাম গত ৩ দিনের মতো এইদিনেও বেশ কমতির দিকে রয়েছে। সোনার দামের গতি গতকালও নিম্মমুখী ছিল। ৫০ হাজার টাকার ঘরের কাছে যেতেই সোনার দামের গতি অনেকটাই নিম্নমুখী হয়েছে গতকাল। এদিকে আজ সেখান থেকে কিছুটা দাম বাড়লেও গত বছরের রেকর্ড থেকে দাম ৭ হাজার টাকা কম রয়েছে।

সোনার দাম আজ
সোনার দাম আজ ৯ জুন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে হয়েছে ৪৯,১৫৯ টাকা। গত সেশনে সোনার দাম বেশ খানিকটা নেমেছে। গত সপ্তাহেই বিগত ৫ মাসের মধ্যে সবচেয়ে দামী হয়েছিল সোনা। ৮ জুন সোনার দাম ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছিল ৪৯,১৩১ টাকা।

রুপোর দাম
১ কেজিতে আজ রুপোর দাম ৭১,৩৭০ টাকা। বিয়ের মরশুমে রুপোর দাম ১০ গ্রামে ০.২ শতাংশ বেড়েছে। ফলে সোনার সঙ্গে আজ রুপোর দাম বাড়লেও , সেখানে সোনার দাম এখনও দুর্বলতার দিকে।

সোনার দাম কলকাতায়
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,২২০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০,৪২০ টাকা। প্রসঙ্গত, সোনার দাম কলকাতায় বিয়ের মরশুমে গত ২ সপ্তাহ ধরেই ২৪ ক্যারেটে ৫০ হাজারের ঘরে রয়েছে। সেই ট্রেন্ডে এদিনও দাম ৫০ হাজারের ঘরে। বেঙ্গালুরুতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,০৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৫০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৭,৬৮০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৬৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,০৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,৪২০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications