সোনার দাম বিয়ের মরশুমে আজ কোনদিকে! ৩ জুন কলকাতার দর একনজরে
সোনার দাম বিয়ের মরশুমে আজ কোনদিকে! ৩ জুন কলকাতার দর একনজরে
বেশ কয়েকজন বিশেষজ্ঞের আশা ছিল যে সোনার দাম খুব শিগগিরই ৫০ হাজার পার করে যাবে। তবে এদিন অগাস্টের ফিউচারে সোনার দাম খানিকটা হলেও পড়েছে। বিয়ের মরশুমে সোনার দাম যেভাবে ক্রমাগত বেড়ে যাচ্ছিল, তার লাগামহীন দর আজ খানিকটা নিয়ন্ত্রণে। ৩ জুন সোনার দাম আজ কোথায় একনজরে দেখা যাক।বেশ কয়েকজন বিশেষজ্ঞের আশা ছিল যে সোনার দাম খুব শিগগিরই ৫০ হাজার পার করে যাবে। তবে এদিন অগাস্টের ফিউচারে সোনার দাম খানিকটা হলেও পড়েছে। বিয়ের মরশুমে সোনার দাম যেভাবে ক্রমাগত বেড়ে যাচ্ছিল, তার লাগামহীন দর আজ খানিকটা নিয়ন্ত্রণে। ৩ জুন সোনার দাম আজ কোথায় একনজরে দেখা যাক।

সোনার দাম
সোনার দাম এদিন ৩ জুন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে অগাস্টের ফিউচারে ৪৯,৫৪২ টাকা হয়েছে। এদিনের দাম ৩ জুন ৫৯ টাকা কমেছে। ফলে বিয়ের মরশুমে খানিকটা হলেও দাম কমেছে সোনার। প্রসঙ্গত, শেষ সেশনে সোনার দাম ৪৯,৬০১ টাকা হয়েছিল ১০ গ্রামে।

রুপোর দাম
রুপোর দাম গতকাল ১ কেজিতে হয়েছে ৭১,৮৩২ টাকা। রুপোর দাম আজ এক কেজিতে দাঁড়িয়েছে ৭২,৭৬০ টাকা। এক কেজির হিসাবে রুপোর দাম ৮২ টাকা বেড়েছে আজ। গতকাল এই দাম ০.৬ শতাংশ নামে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম আজ রয়েছে ৪৭,১০০ টাকা। তবে ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম আজও ৫০ হাজারের ঘরে। আজ কলকাতায় সোনার দাম ৫১,৪৫০ টাকা ২৪ ক্যারেটে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৭৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,২৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১০০ টাকা। রাজধানীতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৩৫০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications