সোনার দাম ৫০ হাজারের দোড়গোড়ায়, ১০ জুন কলকাতায় দর একনজরে
সোনার দাম ৫০ হাজারের দোড়গোড়ায়, ১০ জুন কলকাতায় দর একনজরে
সোনার দাম লক্ষ্মীবারে ফের একবার উর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে ৫০ হাজার টাকার দোড়গোড়ায় সোনা গিয়েও বহুবার দামের কমতি সহ্য করতে হয়েছে ঘরোয়া বাজরকে। ক্রমাগত চাঙ্গা হতে থাকা মার্কিন ডলার ক্রমাগত সোনার দামকে প্রভাবিত করছে গত কয়েকদিনে। একনজরে দেখা যাক সোনার দাম ১০ জুন কোথায় গিয়েছে।

সোনার দাম ১০ জুন
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৮,৯৩০ টাকা। ১০ গ্রামে ০.৩৯ শতাংশ দাম এদিন বেড়েছে সোনার। তবে তাতেও ২০২০ সালের ৫৬ হাজারের ঘরে সোনার দাম পৌঁছতে পারেনি। এদিন সকাল ১১ টায় সোনার দাম ৪৮ হাজারের ঘরে চলে যায়।

রুপোর দাম
রুপোর দাম ১ কেজিতে ৭১,৩৪৭ টাকা। ১ কেজিতে বিয়ের মরশুমে রুপোর দাম ০.৭৫ শতাংশ বেড়েছে। ফলে রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৭১,৩৪৭ টাকা।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ৪৮,২০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০,৯০০ টাকা। প্রসঙ্গত গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহতেও সোনার দাম ২৪ ক্যারেটে কলকাতায় দাঁড়িয়েছে ৫০ হাজারের ঘরে। গতকাল কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়ায় ৪৮,২২০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়ায় ৫০,৪২০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৩৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৮৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৮৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৯৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫২,৩০০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications