সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার টাকার ঘর ছুঁইছুঁই, কলকাতায় ১ জুন দর কোনদিকে
সোনার দাম বিয়ের মরশুমে ৫০ হাজার টাকার ঘর ছুঁইছুঁই, কলকাতায় ১ জুন দর কোনদিকে
সোনার দাম ফের একবার উর্ধ্বমুখী। এদিন সোনার দাম বিয়ের মরশুমে রীতিমতো ৫০ হাজারের ঘরের কাছাকাছি গিয়েছে। অন্যান্য ধাতুর মধ্যে এদিন প্ল্যাটিনামের দাম উর্ধ্বমুখী ছিল। এদিকে, দুর্বল মার্কিন ডলারের কমতিকে সামনে রেখে ক্রমেই নেমেছে সোনার দাম। একনজরে দেখা যাক ১ জুন সোনার ও রুপোর দাম কোথায় গিয়ে ঠেকল।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ১০ গ্রামে ০.২৭ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৯,৪৮৩ টাকা। শেষ সেশনে সোনার জাম ০.৫৪ শতাংশ বেড়েছিল। তারপর বিয়ের মরশুমে দামের গতি ক্রমেই বাড়তে থাকে।

রুপোর দাম
এদিকে রুপোর দাম এদিন ১ কেজিতে ০.৯৩ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত গতকালও রুপোর দাম উর্ধ্বমুখী ছিল। এদিন ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৭১,৮৯৮ টাকা। গতকাল ১ কেজিতে রুপোর দাম দাঁড়ায় ৭১,৯৬২ টাকা।

কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৪৯০ টাকা হয়েছে আজ। কল্লোলিনী তিলোত্তমায় আজ ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৯৭০ টাকা হয়েছে. ফলে কলকাতায় ২৪ ক্যারেটে আপাতত ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গতকাল ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে, ৫০,৮৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৬,৩৯০ টাকা। ২৪ ক্যারেে শহরে সোনার দাম ৫০,৬০০ টাকা। অন্যদিকে , দিল্লি সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯০০ টাকা ,২৪ ক্যারেটে ৫০,৯৮০ টাকা হয়েছে । মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৯০০ টাকা, সেখানে ২৪ ক্যারেটে ৪৭,৯০০ টাকা।
(তথ্য-সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications