সোনার দাম গগনচুম্বী! রেকর্ড গড়ে আজ কলকাতায় দর কত
সোনার দাম গগনচুম্বী! রেকর্ড গড়ে আজ কলকাতায় দর কত
সোনার দাম ক্রমেই আকাশ ছোঁয়া হারে বাড়ছে। এই সপ্তাহের শুরু থেকেই সাময়িক পতনের ক্লানি কাটিয়ে সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। এদিনও নতুন রেকর্ড গড়ে সোনার দাম তাক লাগিয়েছে বাজারে।

সোনার দাম
এমসিএক্স গোল্ড অক্টোবর ফিচারে সোনার দাম ০.২ শতাংশ বেড়েছে আজ। ফলো সোনার দাম আজ ১০ গ্রামে ৫৩,৮৬৫ টাকা। যার ফলে সোনা নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে ও ভাঙছে বলে খবর।

রুপোর দাম
রুপোর দাম এদিন এমসিএক্স সিলভার ফিচার্সে বেড়েছে ০.১৮ শতাংশ। ফলে ১ কেজি রুপোর দাম এদিন ছিল ৬৫,৮৬৫ টাকা। সোনার পর তালে তাল মিলিয়ে রুপোর দাম বাড়তে থাকায়, বিনিয়োগকারীদের আশা কিছুটা বাড়ছে।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় ২৪ ক্যারেটে এদিন ছিল ৫৩,৯১০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম এদিন রয়েছে ৫২,৫১০ টাকায়। ১০ গ্রামের হিসাবে এই দামের গতি চড়তে থাকায় মাথায় হাত শহরের গয়না ব্যবসায়ীদের।

অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য শহরে সোনার দাম আজও রেকর্ড বৃদ্ধির দিকে। সোনার দাম এদিন মুম্বইতে ছিল ২৪ ক্যারেটে ৫৩,৪১০ টাকা। চেন্নাইতে দাম ছিল ৫৬,৬০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের দামম রয়েছে ৫৩,৬৬০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications