সোনার দাম হু হু করে নেমে ৫০ হাজারের ঘরে! লক্ষ্মীবারে কলকাতার দর কত
সোনার দাম হু হু করে নেমে ৫০ হাজারের ঘরে! লক্ষ্মীবারে কলকাতার দর কত
পর পর দিনে কমতে শুরু করেছে সোনার দাম। উৎসবের মরশুমের আগে সোনার দামের কমতি বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে শুরু করেছে। অন্যদিকে, বাজারে সোনার দাম কনতে থাকায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। আজ সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোমার দাম
এদিন এমসিএক্স ফিচারে সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৭১ টাকা। এদিন ১০ গ্রামের হিসাবে ০.১ শতাংশ কমতে শুরু করে সোনার দাম। বিশ্ববাজারেও এদিন সোনার দাম অনেকটাই কমতিতে ছিল। বিশ্ববাজারে দাম ১.৪ শতাংশ কমেছে।

রুপোর দাম
রুপোর দাম এদিন, এমসিএক্স ফিচারে ০.০৫ শতাংশ পড়েছে। ফলে এক কেজিতে রুপোর দাম ৬৮, ২৮৭ টাকা হয়েছে। এই নিয়ে পর পর দিনে নামল রুপোর দর।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম আজ ৪৯,৯৯০ টাকা ছিল। উল্লেখ্য, অন্যান্য শহরও ২২ ক্যারেটের দাম এমনই হারে বজায় রেখেছে আজ। কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৫২, ৬৯০টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৮, ৭৭০ টাকা। ২৪ ক্যারেটে ছিল ৫৩, ২০০ টাকা। মুম্বইতে সোনার দাম আজ ২২ ক্যারেটে ছিল ৪৯, ৩৪০ টাকা। ২৪ ক্যারেটে ৫০, ৩৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯৬০০ টাকা। ২৪ ক্যারেটে ৫৪,১১০ টাকা ছিল।












Click it and Unblock the Notifications