সোনার দাম বিয়ের মরশুমে কমতে শুরু করেছে! কলকাতায় ৮ জুন দর কোনদিকে
সোনার দাম বিয়ের মরশুমে কমতে শুরু করেছে! কলকাতায় ৮ জুন দর কোনদিকে
টানা পতনমুখী সোনার দাম। ক্রমেই সোনার দর কমতে শুরু করায় সোনার গয়না বিক্রেতাদের খানিকটা স্বস্তি ফিরলেও, সোনায় বিনিয়োগকারীদের মুখ ভার! একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম ৮ জুন ২০২০ তে কোনপথে এগোচ্ছে।

সোনার দর ৮ জুন
সোনার দাম টানা কয়েকদিন কমতির দিকে থাকলেও, ৮ জুন দুপুর দেড়টার পর একটু হলেও উঠেছে। এমসিএক্স গোল্ড ফিচার্সের দর ১০ গ্রামে ৪০২ টাকা বেড়েছে। ফলে সোনার দাম ১০ গ্রামে ৪৬,১০০ টাকা হয়েছে।

সোনা রুপোর পরিস্থিতি
সোনার দর দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম থাকে। আর এই বিভিন্নতার কারণ, সংশ্লিষ্ট রাজ্যের শুল্ক। এর জেরেই সোনার দামের হেরফের হয়। এদিকে, রুপোর দাম এদিন কেজিপ্রতি ৪৭ , ৫৭০ ছিল।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় এদিন ২২ ক্যারেটে রয়েছে ৪৫,৬২০ টাকা। বিয়ের মরশুমে ক্রমেই সোনার দামের পতনে খানিকটা স্বস্তি ফিয়েছে গয়না বিক্রেতাদের মধ্যে। ২৪ ক্যারেটের সোনার দাম এদিন ৪৭,১২০ টাকা হয়েছে।

দেশের বাকি শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,২২০ টাকা। ২২ ক্যারেটে এটির দাম ৪৫,০২০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৬৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৫,৬৪০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭, ২৪০ টাকা।












Click it and Unblock the Notifications