সোনার দাম ফের উর্ধ্বমুখী! মেট্রো শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারেটে দর কোথায় গেল

সোনার দাম ফের উর্ধ্বমুখী! মেট্রো শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারেটে দর কোথায় গেল

সোনার দাম এদিন ফের একবার নিম্নমুখী থেকে উর্ধ্বমুখী হতে শুরু করেছে। সোনার দামে গত কয়েকদিনে যে মন্দারভাব দেখা গিয়েছে, সেই জায়গা থেকে সোনার দামে এদিন বিপুল পরিবর্তন দেখা গিয়েছে। এদিকে, সোনার দাম দিওয়ালির সপ্তাহের তুলনায় এদিন বেড়েছে। এদিন সোনা ও রুপো দুই ধাতুর দরই হু হু করে বেড়ে গিয়েছে। বিশ্ব বাজারেও এদিন গত দুই মাসের নিরিখে সোনার দাম বেশ খানিকটা উর্ধ্বমুখী হয়েছে। সোনার দাম এদিন হু হু করে বেড়ে গিয়েছে। ২০২০ সালের অগাস্টে সোনার দাম ৫৬ হাজার টাকার ঘরে ছিল। সেই জায়গা থেকে এদিন সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম

সোনার দাম ১০ গ্রামে এদিন হয়েছে ৪৮,০৭৫ টাকা। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম ০.২ শতাংশ বেড়েছে। এর আগে শুক্রবার সোনার দাম দিওয়ালির পর থেকেই বেড়ে যেতে থাকে। ফলে ১০ গ্রামে সোনার দাম ০.৮ শতাংশ বেড়ে যায় ভারতের বাজারে। দিওয়ালির সপ্তাহে এভাবে দর বেড়ে যেতেই ভারেত সোনায় বিলগ্নিকারীরা খানিকটা স্বস্তিতে থাকেন। এরপর এদিন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হতেই সোনার দাম ফের একবার বাড়তে শুরু করে দিল। যা কার্যত বিনিয়োগের বাজারকে চাঙ্গা করবে।

রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে রুপোর দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে হয়েছে ৬৪,৬৩৮ টাকা হয়েছে। রুপোর দাম কেজিতে এদিন, ০.৫ শতাংশ হয়েছে। অন্যদিকে, বিশ্ববাজারে এদিন সোনার দাম গত দুই মাসের নিরিখে এদিন ছিল সবচেয়ে বেশি। স্পট গোল্ডে সোনার দাম ০.১ শতাংশ বেড়েছে। ফলে প্রতি আউন্সে সোনার দাম ৮১৭.৬৫ মার্কিন ডলার হয়েছে। এই জায়গা থেকে রুপোর দাম স্পট সিলভারে ০.৩ শতাংশ বেড়েছে। যার ফলে রুপোর দাম প্রতি আউন্সে ২৪.২৫ মার্কিন ডলার বেড়েছে।

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে এদি দাঁড়িয়েছে ৪৭৫১ টাকা । ২২ ক্যারেটে কলকাতা শহরে সোনার দাম ১০ গ্রামে হয়েছে ৪৭,৫১০ টাকা। ৮ গ্রামে ২২ ক্যারেটে সোনার দাম ৩৮,০০৮ টাকা হয়েছে। এদিকে, ২৪ ক্যারেটে সোনার দাম ১ গ্রামে ৫০২১ টাকা হয়েছে। ১০ গ্রামে কলকাতা শহরে দাম ৫০,২১০ টাকা হয়েছে।

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৪৪০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৫৭০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,০৩০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,০৩০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,২৬০ টাকা , ২৪ ক্যারেটে ৫১,৫৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,১১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২১০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস )

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+