সোনার দাম টানা ৩ দিন নামতে শুরু করেছে হু হু করে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম টানা ৩ দিন নামতে শুরু করেছে হু হু করে, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে
সোনার দাম হু হু করে নামতে শুরু করেছে ২০২১ সালের শুরু থেকেই। মাঝে কিছুটা সময় একটু পরিস্থিতি চাঙ্গা থাকলেও সেভাবে সোনার দাম বিশাল ফারাক রেখে বাড়েনি। এদিকে, এদিন সোনার দাম হু হু করে ফের নামতে শুরু করেছে। সোনার দাম এগিন রেকর্ড থেকে প্রায় ৯ হাজার টাকার ওপর সস্তা রয়েছে। পুজোর আর মাত্র কয়েকদিন। এমন সময় সোনার দাম কমতিতে থাকায় হু হু করে খুচরো গহনায় বেড়ে গিয়েছে খরিদারি। এদিকে , দেখে নেওয়া যাক সোনার দাম ও রুপোর দাম আজ কোনপথে?

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ১০ গ্রামে এদিন ০.১৩ শতাংশ কমেছে । ফলে ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৬,৮৪৫ টাকা। উল্লেখ্য, ২০২০ সালে সোনার দামে যে রেকর্ড দেখা গিয়েছিল তা থেকে প্রায় ৯ হাজার টাকা সস্তা এদিনের সোনালী ধাতুর মূল্য। স্পট গোল্ড এদিন প্রায় ০.২ শতাংশ সস্তা। এক আউন্সে সোনার দাম, ১,৭৫৮.৯৩ মার্কিন ডলার হয়েছে। এদিকে, হু হু করে বেড়ে যাচ্ছে ডলারের দাম । কার্যত গত এক বছরের নিরিখে ডলারের মূল্য এবার রেকর্ডের দিকে যেতে শুরু করেছে।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম আজ ৬১,০৪০ টাকা। ১ কেজির নিরিখে এদিন দাম কমেছে ০.০৬ শতাংশ। এদিকে, মার্কিন পে রোল রিপোর্ট আসন্ন। ফলে সমস্ত বিনিয়োগকারীদের নজরই রয়েছে সেদিকে। অন্যদিকে, বিনিয়োগের দিক থেকে সেই দিকেই তাকিয়ে লগ্নীকারীরা।হু দিন ধরেই সোনার বাজার কার্যত সেভাবে চমকাচ্ছে না। সোনার দামের ঔজ্জ্বল্য কমে আসতেই তা নিয়ে চিন্তায় লগ্নীকারীরা। তবে অনেকের পরামর্শ এই সময় সোনার দাম সস্তা থাকাকালীন তা কিনে রাখলে পরবর্তীকালে তা সুফল দিতে পারে।

কলকাতায় সোনার দাম
পাকা সোনার দাম ১ গ্রাম ২৪ ক্যারেটে ৪৭২৫ টাকা। ১০ গ্রামে ৪৭২৫০ টাকা কলকাতায়। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৮৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৪৮৫০ টাকা। হলমার্কের সোনার জাম ১ গ্রামে ৪৫৫৫ টাকা। ১০ গ্রামে সোনার দাম ৪৫৫৫০ টাকা ২৪ ক্যারেটের নিরিখে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,১২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৬৮০ টাকা, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৯১০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৮০০ টাকা।, ২৪ ক্যারেটে দাম ৪৭,৭৮০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications