সোনার দাম ফের রেকর্ড থেকে ১০ হাজার টাকা সস্তা, কলকাতায় দর একনজরে
সোনার দাম ফের রেকর্ড থেকে ১০ হাজার টাকা সস্তা, কলকাতায় দর একনজরে
সোনার দাম ধনতেরসের আগে ফের হু হু করে নামতে শুরু করেছে । মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ সোনার দাম ফের একবার ধাক্কা খেয়েছে। সোনার দাম ১০ গ্রামে গত বছরের রেকর্ড দরের থেকে হু হু করে নামতে শুরু করে দিয়েছে। শেষ সেশনে সোনার দামের মতো অবশ্য রুপোর দাম হু হু করে পড়ে যায়নি। রুপোর দাম এই দিনে মাথা চাড়া দিতে শুরু করে। তবে ব মিলিয়ে ধনতেরাসের এক মাস আগেও সেভাবে সোনার দাম বা রুপোর দামে ব্যাপক উত্থান দেখা যায়নি। এদিনও সেই ট্রেন্ড একই জায়গায় রয়েছে।

সোনার দাম ৪ অক্টোবর
সোনার বাজারে এদিনও সেভাবে লগ্নিকারীদের মুখে হাসি ফোটাবার মতো করে সেরকম কিছু দেখা যায়নি। আপাতত সোনায় যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা নজর রাখছেন, মার্কিন জব ডেটার দিকে। সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে, আগামীতে সোনায় বিনিয়োগের উপায়। আর্থিক গতি কমতির দিকে যাচ্ছে কি না, তা নিয়ে রয়েছে বহু ধরনের চিন্তা। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম গোল্ড ফিউচারে ১০ গ্রামে ৪৬,৫৪৩ টাকা হয়েছে। যার ফলে সোনার দাম গত বছর রেকর্ডের থেকে ১০ হাজার টাকা সস্তা রয়েছে এপর্যন্ত। উল্লেখ্য, ২০২০ সালে করোনার আগমনকালে যেভাবে সোনায় বিনিয়োগের দিকে মানুষ ঝুঁকেছিলেন, সেভাবে ২০২১ সালে তেমনভাবে সোনার পাল্লা ভারী নেই। সেই জায়গা থেকে বহু বিশষজ্ঞের বার্তা, কম দামে সোনা এখন কিনে নিয়ে, পরে তা দাম বাড়লে বাজার থেকে বেশি আয় দিতে পারে। অনেকের মতেই সোনার দাম আগামী ৩ থেকে ৫ বছরে আরও বেশি বাড়বে।

রুপোর দাম
এক কেজিতে মাল্টিকমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম, ৬০,৫৩০ টাকা হয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম, আগের থেকে খানিকটা চাঙ্গা হয়েছে বলে দেখা যাচ্ছে বাজারের ট্রেন্ডে। শেষ সেশনে সোনার দাম খানিকটা মাথা তুলে দাঁড়াতে না পারলেও, রুপোর দাম ১.৫ শতাংশ বেড়েছে। বিশ্ব বাজারে সোনার দাম ১,৭৫৯ মার্কিন ডলার প্রতি আউন্সে নেমে এসে দাঁড়িয়েছে। তবে সোনার দাম বিশ্ব বাজারে যেভাবে হু হু করে নামতে শুরু করে, সেই জায়গা থেকে দুটি পর পর সেশনের পতনের পর সোনার দাম বিশ্ব বাজারে খানিকটা পোক্ত জায়গায় দাঁড়িয়েছে। বিশ্ব বাজারে রুপোর দাম ০.১ শতাংশ পড়েছে , ফলে প্রতি আউন্সে রুপোর দাম ২২.৫১ মার্কিন ডলার হয়েছে। এদিকে, প্ল্যাটিনামের দাম ০.১ শতাংশ পড়েছে প্রতি আউন্সের হিসাবে।

কলকাতায় সোনার দাম
গত শনিবার ও রবিবার সোনার দাম কলকাতায় ৪৭ হাজারের ঘরে গিয়েছে পাকা সোনার ২৪ ক্যারেটের হিসাবে। পাকা সোনার দাম রবিবার ১০ গ্রামে ২৪ ক্যারেটে ৪৭১৫০ টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৪৭৫ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৪৭৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৫৪০ টাকা হয়েছে। ১০ গ্রামে হলমার্কের সোনার দাম ৪৫৪০০ টাকা হয়েছিল। কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৭০০ টাকা (তথ্য সূত্র গুড রিটার্নস)।

অন্যান্য শহরে সোনার দাম
এদিকে, সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে হয়েছে, ৪৩,৮২০ টাকা, ২৪ ক্য়ারেটে ৪৭,৮০০ টাকা। মায়ানগরী মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৪৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম স৪৬,৪৯০ টাকা, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৮০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৫১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৪৭০ টাকা।
(তথ্য সূত্র - গুড রিটার্নস)

দুর্গাপুজোর মধ্যে সোনা কেনার শুভ দিন
দুর্গাপুজোর আগে ও পরে অক্টোবর মাসে সোনা কেনার শুভ দিন রয়েছে বেশ কয়েকদি.। জ্যোতিষমতে সোনা কেনার শুভ দিন একনজরে দেখা যাক। ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। দশমীর দিন সোনা কেনার শুভ দিন রয়েছে। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। দশমীর পর সোনা কেনার শুভ দিন হল- ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications