সোনার দামে ধনতেরাসের আগে হু হু করে পতন, কলকাতায় ২৭ অক্টোবরের দর একনজরে
সোনার দামে ধনতেরাসের আগে হু হু করে পতন, কলকাতায় ২৭ অক্টোবরের দর একনজরে
সোনার দামে ফের একবার হু হু করে পতন দেখা যেতে শুরু করল। সামনেই দিওয়ালি ও ধনতেরাস। তার আগে দামের গতি নিচে নামতে শুরু করে দিয়েছে সোনার বাজারে। সোনার বাজারে দামের গতি নিচে নামতে থাকায় রীতিমতো উদ্বেগে পড়ে গিয়েছেন বহু বিলগ্নীকারী। অনেকেই আপাতত কোথায় বিনিয়োগ করলে সুবিধা হবে, তা নিয়ে চাপে রয়েছেন। এমন অবস্থায় ফের একবার এদিন কমে গেল সোনার দাম। রেকর্ড থেকে প্রায় ৮,৫০০ টাকা কমতির দিকে এদিন গিয়েছে সোনার দামের গতি। একনজরে দেখে নেওয়া যাক, সোনা ও রুপোর দাম আজ কোনদিকে।

সোনার দাম
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ২৭ অক্টোবর হু হু করে নেমে গিয়েছে। এদিন সোনার দাম ০.২২ শতাংশ ডিসেম্বরের সোনার দামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে হু হু করে নেমে যেতে শুরু করে দিয়েছে। ফল এদিন ১০ গ্রামে ৪৭,৭০৯ টাকা হয়েছে সোনার দাম। এদিন ১১ টা ৫২ মিনিটে সোনার দামে এই পতন দেখা যায়। ধনতেরাসের আগে সোনার দামে এভাবে পতন রীতিমতো ভয়াবহ দিকে যেতে শুরু করে দিয়েছে। ফলে চিন্তার ভাঁজ পড়েছে বহু বিলগ্নীকারীদের জীবনে। এই পরিস্থিতিতে সোনার দামে হু হু করে পতন দেখা যাচ্ছে। অক্টোবর ২৭ এ দামের গতিবিধি রীতিমতো ভয়াবহ দিকে গিয়েছে।

রুপোর দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে ৬৪,৭৯১ টাকা হয়েছে এদিন। রুপোর দাম এদিন ০.৩০ শতাংশ কমির দিকে গিয়েছে। ফলে প্রতি আউন্সে স্পট গোল্ড এই মুহূর্তে ০.২ শতাংশ কমতির দিকে রয়েছে। মূল্যবান সোনার দাম ০.৩০ শতাংশ কমতির দিকে গিয়েছে। এদিকে এদিন দুপুরে সোনার দাম মার্কিন গোল্ড ফিউচারে হু হু করে কমে গিয়েছে। রয়টার্সের মতে, মার্কিন ডলারের হিসাবে ১৭৯০.৬০ মার্কিন ডলার দাঁড়িয়েছে। মার্কিন ডলারের হিসাবে, এক সপ্তাহের জন্য দাম খুবই বাড়তে থাকার পর এদিন কমতির দিকে গিয়েছে সোনার দাম।

সোনার দাম কলকাতায়
সোনার দাম এদিন বুধবার ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৮৯০ চাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৮৯০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ১ গ্রামে ৪৬৪০ টাকা, ১০ গ্রামে ৪৬৪০০ টাকা হয়েছে। শহর কলকাতায় হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৭১০ টাকা, ১০ গ্রামে দাম ৪৭১০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্য়ারেটে ৪৫,০৮০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইতে ৪৯১৮০ টাকা রয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,১৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮১৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬৯০০ টাকা রয়েছে। রাজধানীর বুকে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,১৬০ টাকা হয়েছে। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৮২০ টাকা হয়েছে সোনার দাম।
(গোল্ড ফিউচার )












Click it and Unblock the Notifications