সোনার দাম আজ কত! ২১ অক্টোবর কলকাতায় দর একনজরে
সোনার দাম আজ কত! ২১ অক্টোবর কলকাতায় দর একনজরে
সোনার দাম গত কয়েকদিনে যে ট্রেন্ডে ছিল তা বর্তমানে অনকাংশেই উর্ধ্বমুখী। এর আগে, সোনার দাম হু হু করে বেড়ে গিয়েছিল ২০২০ সালে। তবে তার থেকে সোনার দাম আপাতত হু হু করে নিচে নামতে শুরু করে দিয়েছে। বর্তমানে সোনার দাম রেকর্ডের অঙ্ক থেকে অনেকটাই কম। এই জায়গা থেকে দিওয়ালির আগে সোনার দাম খানিকটা মাথা তুলে দাঁড়াচ্ছে। এদিনও সোনার দাম হু হু করে বেড়ে যেতে শুরু করে দেয়। একনজরে দেখে নেওয়া যাক সোনার দাম এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনার দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম সকাল ১১টা ৪৫ মিনিটে এদিন ছিল ৪৭,৫১৯ টাকা ১০ গ্রামে। সোনার দাম এর আগের দিনের তুলনায় এদিন অনেকটাই বেড়েছে। সোনার দাম এদিন ১০ গ্রামে ২০ টাকা বেড়েছে বলে জানা যায়। চলতি সপ্তাহে গত কয়েক মাসের মধ্যে সোনার দামের বেড়ে যাওয়ার গতি সবচেয়ে বেশি দেখা যায়। এই পরিস্থিতিতে স্পট গোল্ড ০.৩ শতাংশ বেড়েছে। ফলে প্রতি আউন্সে সোনার দাম ১.৭৮৬.৬ মার্কিন ডলার হয়েছে। মার্কিন গোল্ড ফিউচার ০.১ শতাংশ বেড়ে গিয়েছে। আপাতত মার্কিন ফেডারাল রিজার্ভের তরফে কী বার্তা আসে সেদিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।

রুপোর দাম
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দাম হয়েছে ১ কেজিতে ৬৫,৮৬০ টাকা। ফলে রুপোর দাম কেজি প্রতি ০.৪ শতাংশ বেড়েছে। যা অঙ্কের হিসাব অনুযায়ী ১ কেজিতে রুপোর দাম ২৫৩ টাকা বেড়েছে । এর জেরে রুপোর দাম ৬৫ হাজার টাকার ঘরে চলে গিয়েছে। বিশ্ব জুড়ে রুপোর দাম হু হু করে বেড়ে গিয়েছে। ১ কেজিতে রুপোর দাম ডিসেম্বর ৩ এর ডেলিভারিতে ০.১৬ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩,৩৭১ টাকা কয়েকদিন আগে। গতাকলের রিপোর্ট অনুযায়ী, রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে রুপোর দাম ০.৫১ শতাংশ বৃদ্ধি পায়। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৪,৭৮৪ টাকা। এর আগে শেষবার বাজার বন্ধরে সময় ১ কেজিতে ৬৪,৪৫০ টাকা হয়েছে।

সোনার দাম কলকাতায়
পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৮৩০ টাকা, ১০ গ্রামে পাকা সোনা ২৪ ক্যারেটে ৪৮৩০০ টাকা। গহনার সোনা ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৫৮৫ টাকা, ১০ গ্রামে ৪৫৮৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে কলকাতায় দাম দাঁড়িয়েছে ৪৬৫৫ টাকা, ১০ গ্রামে দাম ৪৬৫৫০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৮৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৯২০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,৪৭০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে ৪৭,৪৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০, ৯৫০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে আজ ৪৪,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৬০০ টাকা।

সোনা কেনার শুভ দিন
সোনা কেনার জন্য শুভ দিন রয়েছে নভেম্বরমাসে অনেকগুলি। জ্যোতিষ মতে কোন তিথিতে কোন দিন এই সোনা ঘরে আনা উচিত, জেনে নিন সেই দিনক্ষণ। ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।
এরপর সোনা কেনার শুভ দিন হল নভেম্বর মাসের- ২ নভেম্বর বেলা ১২:৩৭ মিনিট-২:১৯ মিনিট, বিকেল ৩:৪৭ মিনিট -সন্ধ্যে ৬:৪২ মিনিট। ৪ নভেম্বর ০৭:০৬ মিনিট-৮ঃ ০৬ মিনিট, ১০ঃ২৫ মিনিট থেকে ৩ঃ৩৯ মিনিট, ৫ টা ৪ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ৩৯ মিনিট। ৫ নভেম্বর সকাল ৭ টা ৪১ মনিট থেকে ৮ টা ০৩ মিনিট, এরপর ১০ টা ২১ মিনিট থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট। বিকেল ৫ টা ছেকে ৬ টা ৩৫ মিনিট। ১২ নভেম্বর সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে দুপুর ৩টে ০৭ মিনিট, বিকেল ৪ টে ৩২ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ০৬ মিনিট। ১৯নভেম্বর ৭ টা ১৮ মিনিট ১ টা ১২ মিনিট ৩ টে ৪০ মিনিট থেকে ৭ টা ৩৬ মিনিট। ২১ নভেম্বর ৯ টা ১৮ মিনিট -১ ০৫ মিনিট ২:৩১ মিনিট থেকে ৭: ২৮ মিনিট। আগামী মাসের ২১ তারিখের মধ্যে এই দিনগুলি রয়েছে সোনা কেনার শুভ দিন।












Click it and Unblock the Notifications