সোনার দাম লক্ষ্মীপুজোয় আরও উর্ধ্বমুখী! একনজরে কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর
সোনার দাম লক্ষ্মীপুজোয় আরও উর্ধ্বমুখী! একনজরে কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর
লক্ষ্মীপুজো মানেই ঘর আলো করে ধনদেবীর পুজোর দিন। রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করে অনেকেই মনে করেন, ঘরে আসবে ধন সম্পত্তি। আর সেই লক্ষ্যেই ধনদেবীকে ঘরে এনে অনেকেই অর্থ সম্পত্তি প্রার্থনা করেন। সোনার দাম এই লক্ষ্মীপুজোর দিন কোনদিকে গেল দেখে নেওয়া যাক। রুপোর দামই বা কোনদিকে গিয়েছে দেখে নেওয়া যাক। লক্ষ্মীপুজোতে ২০ অক্টোবর সোনা ও রুপোর দাম কোনদিকে গিয়েছে দেখা যাক।

সোনার দাম
২০ অক্টোবর লক্ষ্মীপুজোর দিন সোনার দাম বুধবার ফের একবার উর্ধমুখী ট্রেন্ডে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ডিসেম্বর ৩ এর ডেলিভারি মূল্যে, এদিন ০.৪১ শতাংশ বেশি দামে এদি বাজারকে চাঙ্গা করেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন ৪৭,৪৭৭ টাকা হয়েছে। ঘরোয়া বাজারে স্পট গোল্ডে সোনার দাম যা ২৪ ক্যারেটকে শুদ্ধ বলে মনে করে সেখানে ২৪ ক্যারেটের দাম ১০ গ্রামে হয়েছে ৪৭ , ৫৪৬ টাকা। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন একথা জানিয়েছে।

রুপোর দাম
রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১ কেজিতে রুপোর দাম ০.৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৪,৭৮৪ টাকা। এর আগে শেষবার বাজার বন্ধরে সময় ১ কেজিতে ৬৪,৪৫০ টাকা হয়েছে। উল্লেখ্য, কোজাগরি লক্ষ্মী পুডজো থেকে দিওয়ালির লক্ষ্মীপুজো পর্যন্ত সোনার দাম কোনদিকে থাকে, তা নিয়ে রয়েছে জল্পনা। মঙ্গলবার লক্ষ্মীপুজোর তিথি পড়ার দিন থেকেই বেড়েছে সোনার দাম। গতকাল যেভাবে এমসিএক্স সূচকে সোনার দাম বেড়েছে তাতে তা একমাসে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি সামিল।

লক্ষ্মীপুজোয় কলকাতায় সোনার দাম
শহর কলকাতায় সোনার দাম পাকা সোনা হিসাবে ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৮৩০ টাকা হয়েছে। ১০ গ্রামে দাম হয়েছে ৪৮৩০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৮৫ টাকা। ১০ গ্রামে দাম ৪৫৮৫০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ৪৬৫৫ টাকা, ১০ গ্রামে সোনার দাম ৪৬৫৫০ টাকা। উল্লেখ্য, কোজাগরী লক্ষ্মীপুজো থেকে যেভাবে হু হু করে বেড়ে যাচ্ছে সোনার দাম, তা ধনতেরাস পর্যন্ত কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।
অন্যান্য শহরে সোনার দাম চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৭৪০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৯০ টাকা, ৪৭,৪৯০ টাকা হয়েছে ২৪ ক্যারেটে । বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৪৮,৪৯০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

সোনা কেনার শুভ দিন
ধনতেরসে যে সোনা কেনার আগ্রহ গ্রাহকদের মধ্যে বাড়বে তা বলাই বাহুল্য। ফলে সেই সময়ে অর্থাৎ নভেম্বর মাসে সোনা কেনার শুভ দিন কোন কোন দিনগুলি রয়েছে দেখে নেওয়া যাক। তবে তার আগে দেখা যাক অক্টোবর মাসের বাকি দিনে কবে সোনা কেনা যেতে পারে- ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।
এরপর সোনা কেনার শুভ দিন হল নভেম্বর মাসের- ২ নভেম্বর বেলা ১২:৩৭ মিনিট-২:১৯ মিনিট, বিকেল ৩:৪৭ মিনিট -সন্ধ্যে ৬:৪২ মিনিট। ৪ নভেম্বর ০৭:০৬ মিনিট-৮ঃ ০৬ মিনিট, ১০ঃ২৫ মিনিট থেকে ৩ঃ৩৯ মিনিট, ৫ টা ৪ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ৩৯ মিনিট। ৫ নভেম্বর সকাল ৭ টা ৪১ মনিট থেকে ৮ টা ০৩ মিনিট, এরপর ১০ টা ২১ মিনিট থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট। বিকেল ৫ টা ছেকে ৬ টা ৩৫ মিনিট। ১২ নভেম্বর সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে দুপুর ৩টে ০৭ মিনিট, বিকেল ৪ টে ৩২ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ০৬ মিনিট। ১৯নভেম্বর ৭ টা ১৮ মিনিট ১ টা ১২ মিনিট ৩ টে ৪০ মিনিট থেকে ৭ টা ৩৬ মিনিট। ২১ নভেম্বর ৯ টা ১৮ মিনিট -১ ০৫ মিনিট ২:৩১ মিনিট থেকে ৭: ২৮ মিনিট।
আগামী মাসের ২১ তারিখের মধ্যে এই দিনগুলি রয়েছে সোনা কেনার শুভ দিন।












Click it and Unblock the Notifications