সোনার দাম মহাষষ্ঠীতে কলকাতায় কোথায় ঠেকল, একনজরে ২২ ও ২৪ ক্যারেটের দর
সোনার দাম মহাষষ্ঠীতে কলকাতায় কোথায় ঠেকল, একনজরে ২২ ও ২৪ ক্যারেটের দর
সোনার দাম প্রতিদিনই প্রায় হু হু করে নামতে শুরু করে দিয়েছে। এদিনও সেই ট্রেন্ডই ধরা রয়েছে। মার্কিন ডলারের দাম ও মার্কিন ফেডারাল রিজার্ভ কোনদিকে যাচ্ছে, তা নিয়ে রয়েছে শঙ্কা। শেষ কয়েক সপ্তাহে মার্কিন ডলারের দামের গতি রীতিমতো শঙ্কায় রেখেছে। ২০২০ সালে সোনার দামের গতি রীতিমতো উন্নতির দিকে গিয়েছিল। অন্যদিকে, ২০২১ সালের শুরু থেকেই কার্যত ধুঁকছে সোনার বাজার। এই পরিস্থিতিতে সোনার দাম ১১ অক্টোবর ২০২১ সালে দুর্গাপুজোর মহাষষ্ঠীতে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে কোথায় গিয়ে দাঁড়াল দেখে নেওয়া যাক। একই সঙ্গে মহাষষ্ঠীতে রুপোর দাম কোথায় গেল, দেখে নেওয়া যাক।

সোনার দাম
১১ অক্টোবর সোনার দাম ২০২১ সালে নিম্নমুখী ট্রেন্ডে এগিয়ে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে ০.৩৩ শতাংশ পড়ে গিয়েছে। ১০ গ্রামে সোনার দাম ৪৬,৮৮০ টাকা। এদিন সকাল ৯ টা ৪২ মিনিটে এমন দাম দাঁড়িয়েছে। স্পট গোল্ড আন্তর্জাতিক বাজারে বেশ কমতির দিকে রয়েছে। ফলে ১ আউন্সে ১,৭৫৬.৮০ মার্কিন ডলার হয়এছে সোনার মার্কিন মুলুকের ফিউটচার মূল্য। এক আউন্সে সোনার দাম ১,৭৫৬.২৫ মার্কিন ডলার হয়েছে। এদিকে, ডলার ইনডেক্স নিচে নামতে শুরু করে দিয়েছে। ডলার ইনডেক্স ইতিমধ্যেই ০.১ শতাংশ কমেছে। শুক্রবার থেকে মার্কিন ট্রেজারির গতিবিধিও বিনিয়োগকারীদের ভাবনায় রেখেছে। এরসঙ্গে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে নামতে শুরু করেছে। সোমবার এশিয়ার মার্কেটেও সোনার দাম হু হু করে নামতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বাজার সোনার খুচরো কেনাকাটায় বেশ চাঙ্গা।

কলকাতায় মহাষষ্ঠীতে সোনার দাম
১১ অক্টোবর কলকাতায় মহাষষ্ঠী। পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৭৬০ টাকা হয়েছে। ১০ গ্রামে ৪৭৬০০ টাকা হয়েছে পাকা সোনার দাম ২৪ ক্যারেটের দাম। গহনার সোনা ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫১৫ টাকা, ১০ গ্রামে ৪৫১৫০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৮৫ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনার দাম ৪৫৮৫০ টাকা হয়েছে।

রুপোর দাম
রুপোর দাম ১ কেজিতে ১১ অক্টোবর ৬১,৭২৫ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দামের সঙ্গে রুপোর দামও নিম্নমুখী ট্রেন্ডে যেতে থাকে। স্পট গোল্ড এক আউন্সে নিচের দিকে নেমে যেতেই উদ্বেগ দেখা যায় বাজারে। এদিকে, এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম সোমবার একটু নিম্নগামী ছিল। সেরকমভাবেই রুপোর দামও আন্তর্জাতিক বাজারে হু হু করে নেমে যেতে থাকে। এশিয়ার বাজারেও রুপোর দাম নিম্মমুখী ট্রেন্ডে গিয়েছএ। আর বিশ্ব বাজারে নিরিখে ঘরোয়া বাজারেও রুপোর দাম হু হু করে নামতে থাকে।

সোনার দাম অন্যান্য শহরে
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,১৯০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,২১০ টাকা। মুম্বইতে সোনার দাম ১১ ক্যারেটে ৪৫,৯৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৯৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০৬০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,২৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৯০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮৯০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications