Gold Price Today: সোনার দাম আজ কোনদিকে! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

Gold Price Today: সোনার দাম আজ ফের একবার সস্তা! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটে দর একনজরে

সোনার দাম রীতিমতো ক্রমাগত কমতির দিকে। বছরের শুরুর দিকে, সোনার দাম হু হু করে নামতে দেখা গিয়েছে ২০২১ এ। সোনার দাম ২০২০ সালে যা ছিল তা থেকে হু হু করে পতন হয়েছে ২০২১ সালের শুরু থেকেই। এক বছর কেটে গেলেও অগাস্ট মাসেও এবার রেকর্ড থেকে প্রায় ১০ হাজার টাকা সস্তা হয়েছে সোনা। কপোনা পরিস্থিতির মধ্যেই ভ্যাকসিনের প্রকাশের পর থেকে সোনার বাজারে সেভাবে যেমন মন্দা কাটানোর ট্রেন্ড দেখা যায়নি, তেমনই ডলার পোক্ত হতেই সোনার নিম্নমুখী হয়েছে। এদিন সোনার দাম ও রুপোর দাম কোনদিকে গিয়েছে দেখা যাক।

 সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অক্টোবর ৫ এর ডেলিভারের মূল্যে শেষবার ১৪৩ টাকা আজ কমেছে ১০ গ্রামে। ফলে ১০ গ্রামের নিরিখে সোনার দাম আজ ০.৩১ শতাংশ কমেছে। এদিকে,শুক্রবার ডলারের পোক্ত হওয়ার গতি আরও বেশি মাত্রা নেয়। ডলারের বিরুদ্ধে সোনার দাম ১২ পয়সা সস্তা হয়ে যায়। ফলে ডলারের মূল্যের তুলনায় এদিন সোনার দাম হয় ৭৪.৩৫ টাকা। সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন ১০ গ্রামে হয়েছে ৫ অক্টোবরের ডেলিভারি রেটে ৪৬,১৮০ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ডিসেম্বরের সিলভার ফিউচারে হয়েছে ১ কেজিতে ৫৯,৩৮৭ টাকা। ফলে রুপোর দাম কেজি প্রতি ০.৩৯ টাকা কমেছে বলে দেখা গিয়েছে। মার্কিন বন্ডের প্রেক্ষিতে ও তেলের দামের বৃদ্ধির প্রেক্ষিতে এদিন সোনার দাম ফের এদিন ধুঁকতে শুরু করে দেয়। বহু মার্কিন সংস্থার নীতির কারমে সোনার দাম বারবার চাপে পড়ে যাচ্ছে। তার সঙ্গে ফেডারাল ব্যাঙ্কের নীতিও বেশ জটিলতা তৈরি করছে বলে অনেকের মত।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

অক্টোবরের মাস পয়লায় সোনার দামের গতি কার্যত গতকালের মতোই রয়েছে কলকাতায়। শুক্রবার সোনার দাম ১০ গ্রামে ৪৬৭০০ টাকা হয়ছে পাকা সোনা । পাকা সোনার ২৪ ক্যারেটে দাম ১ গ্রামে ৪৬৭০ টাকা হয়েছে, ১০ গ্রামে সোনর দাম ৪৬৭০০ টাকা। গহনার সোনা ১ গ্রামে ২২ ক্যারেটে দাম ৪৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪৩০০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫০০ টাকা, ১০ গ্রামে ৪৫০০০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

এদিকে দেশের বিভিন্ন শহরে সোনার দামের গতি ক্রমাগত উর্ধ্বমুখী। উৎসবের মরশুমের আগে সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৩,৯২০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৯১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৪৭০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৪৭০ টাকা । দিল্লিতে ২২ ক্যারেটে ৪৫,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৭০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩,৪০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৩৫০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+