Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরাসের সপ্তাহে সোনার দাম সস্তা, নিম্নমুখী রুপো, কলকাতায় ১ নভেম্বর দর একনজরে

ধনতেরাসের সপ্তাহে সোনার দাম সস্তা, নিম্নমুখী রুপো, কলকাতায় ১ নভেম্বর দর একনজরে

সোনার দাম ভারতে কার্যত ২০২১ সালের শুরু থেকেই বেশ নিম্নমুখী। হলুদ ধাতু বহুদিন ধরেই ৪৭ হাজার টাকার ঘরে আশপাশে ঘোরাফেরা করছে ১০ গ্রামের নিরিখে। রুপোর দামও বেশ খানিকটা নিম্মমুখী হতে শুরু করে দিয়েছে গত কয়েক মাসের গতিবিধি দেখলেই তা বোঝা সম্ভব। এই পরিস্থিতিতে গত ২০২০ সালে সোনার দাম যেদিকে গিয়েছে তার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ২০২১ সালে সোনার দাম। যে সময়ে সোনার খরিদারি সবচেয়ে বেশি হয়, সেই সময়ই সোনার দাম পতনমুখী। এই অবস্থায় বিলগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন। এই অবস্থায় দেখে নেওয়া যাক, সোনার দাম এদিন কোনদিকে গিয়েছে।

 সোনার দাম ১ নভেম্বর

সোনার দাম ১ নভেম্বর

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ডিসেম্বরের প্রথম দিনে ১০ গ্রামে এদিন ০.১২ শতাংশ কমতির দিকে গিয়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম ৪৭,৬৯১ টাকা হয়েছে। নভেম্বর মাসের শুরুতে দামের গতিতে এত মন্থর ভাব ও দুর্বলতা যে সোনাকে ভারতের বাজারে আরও বেশি দুর্বল করে দিয়েছে বিনিয়োগের ক্ষেত্রে তা বলাই বাহুল্য।

রুপোর দাম

রুপোর দাম

ধনতেরাসের সপ্তাহে রুপোর চাহিদাও তুঙ্গে থাকে। অনেকেই বলে থাকেন যে রুপো ধনতেরাসের দিন কিনলে তা ভালো ফল দিয়ে থাকে। ১ কেজি রুপোর দাম এদিন টানা ৫ দিনে ফের একবার পতনমুখী হয়েছে। আজ ১ কেজিতে রুপোর দাম ০.৩০ শতাংশ নিম্নমুখী হয়েছে রুপো। ১ কেজিতে ৬৪,৪২৫ টাকা হয়েছে রুপোর দাম। এদিন আন্তর্জাতিক বাজারেও সোনার দাম হু হু করে কমে গিয়েছে। এদিন ডলার পোক্ত জায়গায় থাকতেই সোনার দাম হু হু করে নেমে যেতে দেখা যায়।

সোনার দাম

সোনার দাম

কলকাতাতেও ধনতেরাসের সপ্তাহে সোনার দাম কিছু কম নেই। ১ নভেম্বর থেকেই ধনতেরাসের সপ্তাহ শুরু হল। রাত পোহালেই ধনতেরাস। এমন এক দিনে, পাকা সোনার দাম কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৮৪৫ টাকা হয়েছে, ১০ গ্রামে ৪৮৪৫০ টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৫৯৫ টাকা হয়েছে, ১০ গ্রামে হয়েছে ৪৫৯৫০ টাকা, হলমার্কের সোনার দাম ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৬৬৫ টাকা, ১০ গ্রামে হয়েছে দাম ৪৬৬৫০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস)

 অনান্য শহরে সোনার দাম

অনান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,১১০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে ৪৬,৭৪০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৭৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,১০০ টাকা হয়েছে। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৭০০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৭৭০ টাকা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+